নওগাঁয় ১২৬টি হারানো মোবাইল উদ্ধার করে দিলো পুলিশ

আরটিভি নিউজ

শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:০৩ পিএম


নওগাঁয় ১২৬টি হারানো মোবাইল উদ্ধার করে দিলো পুলিশ
নওগাঁ জেলায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ১২৬টি মোবাইলফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। ছবি: সংগৃহীত

নওগাঁ জেলায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ১২৬টি মোবাইলফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই মোবাইলফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভুক্তভোগীদের হাতে তাদের ফোনগুলো তুলে দেন।

বিজ্ঞাপন

এ সময় দীর্ঘদিন পর নিজের হারানো ফোন ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন

জানা গেছে, নওগাঁর বিভিন্ন থানায় মোবাইল ফোন হারানোর প্রেক্ষিতে করা সাধারণ ডায়েরি (জিডি) নিয়ে জেলা পুলিশের আইসিটি শাখার একটি বিশেষ টিম নিয়মিত কাজ করে আসছিল। তথ্য-প্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থান থেকে ১২৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নানা প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ব্যস্ততা সত্ত্বেও আমরা মানুষের হারানো সম্পদ ফিরিয়ে দিতে নিরলস কাজ করে যাচ্ছি। সব ফোন উদ্ধার করা সবসময় সম্ভব না হলেও পুলিশের আইসিটি টিম এ বিষয়ে অত্যন্ত তৎপর রয়েছে এবং আগামীতেও এই উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission