ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

ফেনীতে নদীর স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ মে ২০২৬, ০৩:৩৮ পিএম
মানববন্ধনে এলাকাবাসী : ছবি আরটিভি

ফেনীর সোনাগাজী ও নোয়াখালীর কোম্পানীগঞ্জের মোহনায় ছোট ফেনী নদীর ওপর মুছাপুর রেগুলেটর নির্মাণ ও নদী ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রোববার (৩মে) দুপুরের দিকে উপজেলার ছোট ফেনী নদীর সাইয়েদপুরে এ কর্মসূচি পালন করা হয়।

চরদরবেশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও যুবদল নেতা সাব্বির রায়হান তারেকের পরিচালনায় মানববন্ধনে প্রধান উপস্থিত ছিলেন ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামছুউদ্দিন খোকন চেয়ারম্যান।

আরও পড়ুন

এ সময় বক্তব্য রাখেন বিএনপি নেতা সেলিম রেজা, আবুল কালাম কোম্পানি, আবদুস সালাম, মঞ্জু মেম্বার, নাছির উদ্দিন ও সানোয়ার হোসেন প্রমুখ।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ জুন ভারতের ছেড়ে দেওয়া বন্যার পানির প্রবল চাপে মুছাপুর রেগুলেটরটি নদীতে বিলীন হয়ে যায়। এতে ফেনী জেলার সোনাগাজী, দাগনভুঞা ও নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার হাজারো মানুষের ঘর-বাড়ি, সড়ক, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দির, হাটবাজার, পুল কালভার্ট ভাঙনের কবলে পড়ে নদীতে হারিয়ে যায়। এছাড়াও কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর, চরহাজারী, চরপার্বতী ,সোনাগাজী উপজেলার চরচান্দিয়া, চরদরবেশ, চরমজলিশপুর, নবাবপুর ও দাগনভূঞা উপজেলার কয়েকটি ইউনিয়নের বিস্তির্ণ জনপদ অব্যাহত নদীতে ভাঙছে। মানুষ স্বর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজীপুরে পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে
গাজীপুর মহানগরীর ডেগেরচালা এলাকায় ম্যাট্রিক্স গার্মেন্টসে লাগা আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। 
গাজীপুরে পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে
মনপুরায় ইউপি সদস্যের হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা  
ভোলার মনপুরায় মো. শরিফ নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
মনপুরায় ইউপি সদস্যের হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা  
ঝগড়ার প্রতিশোধে শিশুকে গলাকেটে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন
শরীয়তপুরের ডামুড্যায় নিখোঁজের প্রায় ছয় ঘণ্টা পর সোয়াইফ হোসেন (সাড়ে ৩ বছর) নামে এক শিশুর বস্তাবন্দি গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঝগড়ার প্রতিশোধে শিশুকে গলাকেটে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন
পতিত সরকার অন্ধকার ভবিষ্যৎ রেখে পালিয়ে গেছে: তিতুমীর
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা প্রফেসর ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, পতিত সরকার এমন এক ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে, যা যুবসমাজের অনিশ্চিত ভবিষ্যৎ তৈরি করেছে। তারা এক অন্ধকার ভবিষ্যৎ রেখে পালিয়ে গেছে। পতিত সরকার জনগণের ইচ্ছা-আকাঙ্ক্ষা এবং সামনের দিকের অগ্রযাত্রার কোনো চিন্তা না করে নিজেদের লালনপালন করার এক অর্থনীতি চালু করে রেখেছিল।
পতিত সরকার অন্ধকার ভবিষ্যৎ রেখে পালিয়ে গেছে: তিতুমীর
আশুলিয়ায় বৈদ্যুতিক মিটার চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার
ঢাকার আশুলিয়ায় শিল্প কারখানার বৈদ্যুতিক মিটার চোর চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আশুলিয়ায় বৈদ্যুতিক মিটার চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার
আরও পড়ুন
প্রবীণ কর আইনজীবী গোলাম মাইন উদ্-দীন মারা গেছেন
ফেনীর সড়কে ত্রিমুখী সংঘর্ষ
বহু বছর পর নানার বাড়ি আসছি, একটু কথা বলতে দাও: প্রধানমন্ত্রী
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী