​মুন্সীগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ (পশ্চিম) প্রতিনিধি, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ , ০৬:৫৮ পিএম


​মুন্সীগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
মাদকবিরোধী অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছবি: আরটিভি

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) দুপুরে মুন্সীগঞ্জ সদর উপজেলার নৈরপুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মুন্সীগঞ্জের পূর্ব মাকহাটি এলাকার বাসিন্দা মো. মনির হোসেন হাওলাদার (৩৫) এবং তার স্ত্রী টংগীবাড়ী উপজেলার পশ্চিম আলদী এলাকার বাসিন্দা মালা বেগম (৩০)। বর্তমানে তারা পূর্ব মাকহাটি এলাকায় বসবাস করছিলেন।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির একটি দল উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে নৈরপুকুরপাড় ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় মাসুদ অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে পাকা সড়কে অবস্থানরত সন্দেহভাজন স্বামী-স্ত্রীকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আরও পড়ুন

পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

জেলা পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধ দমনে কঠোর অবস্থান বজায় রাখা হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission