মাদকের বিরুদ্ধে মাইকিং করলেন মাদকসেবী যুবক, ভিডিও ভাইরাল

ঈশ্বরদী প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ , ০৫:০৫ পিএম


মাদকের বিরুদ্ধে মাইকিং করলেন মাদকসেবী যুবক, ভিডিও ভাইরাল
ব্যতিক্রমী এ ধরনের মাইকিং শুনে এলাকার মানুষজন বিস্মিত হয়েছেন। ছবি: আরটিভি

পাবনার ঈশ্বরদীতে মাদকসেবী এক যুবক এলাকায় মাইকিং করে জানিয়েছেন, এখন থেকে তিনি নিজে মাদক সেবন করবেন না ও এলাকায় কাউকে মাদক সেবন করতেও দেবেন না। ব্যতিক্রমী এ ধরনের মাইকিং শুনে এলাকার মানুষজন বিস্মিত হয়েছেন। অনেকেই এ নিয়ে নানা মন্তব্য করছেন। এই মাইকিংয়ের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ মার্চ) ঈশ্বরদী পৌর শহরের ইস্তা এলাকায় এ মাইকিংয়ের ঘটনা ঘটে।

ওই যুবকের নাম ফাইম হোসেন (৩০)। তিনি ইস্তা মসজিদ মোড় এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

মাইকিংয়ে ফাইম হোসেন বলেন, এই এলাকার সকল মাদকসেবী ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজকের পর থেকে কেউ এলাকায় মাদক সেবন করতে আসবেন না। আমি নিজেও মাদক সেবন করি, আজকের পর থেকে আর সেবন করব না। কেউ যদি আমাকে মাদক সেবন করতে দেখেন তাহলে পুলিশে ধরিয়ে দেবেন।

আরও পড়ুন

এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি নিজে ৩৫০ টাকা খরচ করে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ৪টি গ্রামে মাইকিং করেছি। সোমবার রাতে মাদক সেবনের সময় কয়েকজন মাদকসেবনকারী আমাদের অপমান করে। তাদের প্রতি ক্ষুব্ধ হয়ে আমি নিজের টাকা খরচ করে মাইকিং করছি। আমি আর নিজে মাদক সেবন করব না।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আর কেউ যেন মাদক সেবন করতে না পারে সেজন্য যা করার করব। এ নিয়ে কেউ যদি আমার ক্ষতি করার চেষ্টা করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission