ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

জালে মাছ নেই, মুখে হাসি নেই ঈদে

কুয়াকাটা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০৩:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ভোরের আলো ফুটতেই সমুদ্রের দিকে বেরিয়ে যায় ছোট ছোট মাছধরা ট্রলার। প্রতিদিনের মতো জীবিকার আশায় জেলেরা পাড়ি জমান গভীর সাগরে। কিন্তু সেই সাগরই যেন এখন মুখ ফিরিয়ে নিয়েছে উপকূলের জেলেদের কাছ থেকে।

প্রায় ৩০ হাজার নিবন্ধিত-অনিবন্ধিত জেলে পরিবার রয়েছে কুয়াকাটার উপকূলীয় অঞ্চলে। গত তিন মাস ধরে সমুদ্রে জেলেদের জালে ধরা পড়ছে না মাছ। যার ফলে ঈদের আনন্দ উদযাপনে দুশ্চিন্তায় দিনাতিপাত করছেন এই পরিবারগুলো।

উপকূলের জেলেদের প্রধান পেশা মাছ ধরা। বছরের বেশিরভাগ সময় তারা সমুদ্রে গিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। কিন্তু সাম্প্রতিক সময়ে সাগরে মাছের সংকট দেখা দেওয়ায় বিপাকে পড়েছেন তারা।

আরও পড়ুন

জেলেরা জানান, আগে একদিন সাগরে গেলে ভালো পরিমাণ মাছ পাওয়া যেত। এখন তিন-চার দিন জাল ফেলেও ফিরতে হচ্ছে প্রায় খালি হাতে। এতে করে বাড়ছে লোকসান, আর কমছে সংসারের আয়। অনেক জেলে এখন সাগরে যেতে সাহস পাচ্ছেন না, কারণ তেলের খরচ আর শ্রমের তুলনায় মাছ পাওয়া যাচ্ছে খুবই অল্প।

স্থানীয় জেলে আব্দুল করিম বলেন, আগে একদিন সাগরে গেলে ভালো পরিমাণ মাছ নিয়ে ফিরতাম। এখন তিন-চার দিন গিয়েও জালে তেমন কিছু থাকে না। সামনে ঈদ, কিন্তু সংসার চালানোই কষ্ট হয়ে গেছে।

ঈদকে ঘিরে সাধারণত জেলে পাড়ায় থাকে অন্যরকম ব্যস্ততা। নতুন কাপড় কেনা, ঘর সাজানো কিংবা পরিবারের জন্য ভালো খাবারের প্রস্তুতি-সবকিছু নিয়েই থাকে আনন্দের আমেজ। কিন্তু এবার সেই দৃশ্য নেই।

জেলে পাড়ায় গিয়ে দেখা যায়, অনেকেই বসে জাল সেলাই করছেন। কেউবা নৌকা মেরামত করছেন। কিন্তু সবারই চোখেমুখে হতাশা। কারণ মাছ না থাকলে জেলের জীবনে আয়ের আর কোনো পথ নেই।
জেলে পরিবারের সদস্য রাশেদা বেগম বলেন, বাচ্চারা ঈদের নতুন কাপড় চায়। কিন্তু হাতে টাকা নেই। মাছ না পেলে তো আমাদের চলাই মুশকিল।

মাছের সংকট শুধু জেলেদের জীবনেই প্রভাব ফেলছে না। এর প্রভাব পড়েছে স্থানীয় মাছের বাজার ও আড়তগুলোতেও। আগে যেখানে প্রতিদিন বিপুল পরিমাণ মাছ নিয়ে ফিরতেন জেলেরা এখন সেখানে দেখা যায় খালি ঝুড়ি আর অপেক্ষার প্রহর। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মাছ ব্যবসায়ী, আড়তদার, শ্রমিকসহ এই পেশার সঙ্গে জড়িত অনেক মানুষ। অনেক আড়তে এখন কাজ কমে গেছে।

রাজু আহমেদ আলীপুর মৎস্য আড়তের শ্রমিক। কথা হয় তার সাথে, তিনি বলেন, ঘাটে মাছ আসলে আমাদের আয় হয়। মাছ নাই তো ইনকাম বন্ধ। এ বছর ঈদ হবে না।

স্থানীয় জেলেদের মতে, সমুদ্রে মাছ কমে যাওয়ার পেছনে রয়েছে নানা কারণ। আবহাওয়ার পরিবর্তন, সাগরে বড় ট্রলারের আধিপত্য এবং অবৈধ জালের ব্যবহারকে তারা দায়ী করছেন।

তাদের দাবি, বড় ট্রলারগুলো গভীর সাগরে ব্যাপকভাবে মাছ ধরছে। পাশাপাশি কিছু অসাধু জেলে অবৈধ জাল ব্যবহার করায় ছোট মাছও ধরা পড়ছে। ফলে মাছের উৎপাদন কমে যাচ্ছে। এতে করে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছেন ছোট ট্রলারের জেলেরা।

স্থানীয় মৎস্য বিভাগের কর্মকর্তারা বলছেন, বিষয়টি তারা পর্যবেক্ষণ করছেন। জেলেদের সহায়তায় সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে বলেও জানান তারা। তবে জেলেদের দাবি, অবৈধ জালের ব্যবহার বন্ধ করা, সাগরে বড় ট্রলারের নিয়ন্ত্রণ নিশ্চিত করা এবং প্রয়োজনে জেলে পরিবারগুলোর জন্য বিশেষ সহায়তা দেওয়া হলে সংকট কিছুটা কমতে পারে।

সাগরপাড়ের মানুষের কাছে মাছ শুধু জীবিকার উৎস নয়, আশা আর স্বপ্নের প্রতীক। কিন্তু সেই স্বপ্ন যখন জালের ফাঁক গলে হারিয়ে যায়, তখন উৎসবের আনন্দও মলিন হয়ে পড়ে।

এ প্রসঙ্গে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সমুদ্রে জেলেদের জালে মাছ ধরা পড়ে আবহাওয়ার উপর ভিত্তি করে। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মাছ ধরা পড়েছে না। এ জন্য জেলে পল্লীতে কিছুটা দুশ্চিন্তা রয়েছেন। দ্রুত জেলেদের জন্য বরাদ্দকৃত খাদ্য সহায়তার চাল বিতরণ করা হবে।

সামনে ঈদুল ফিতর। কিন্তু কুয়াকাটার জেলে পাড়ায় এখন নেই উৎসবের প্রস্তুতির কোলাহল। বরং রয়েছে অনিশ্চয়তা আর দুশ্চিন্তার দীর্ঘশ্বাস।

বিশাল সমুদ্রের দিকে তাকিয়ে সব জেলেদের একটাই আশা, জাল আবার ভরে উঠুক মাছের ঝিলিকে; আবার ফিরে আসুক উপকূলের মানুষের হারিয়ে যাওয়া হাসি।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্বামী পেশাদার পাখি শিকারি, প্রতিবাদে ৩ বছর ধরে বাবার বাড়িতে স্ত্রী
হবিগঞ্জের মাধবপুরে পেশাদারভাবে বন্যপ্রাণী ও পাখি শিকারের অভিযোগে স্বামীর ঘর ছেড়ে প্রায় তিন বছর ধরে বাবার বাড়িতে অবস্থান করছেন তানিয়া আক্তার নামে এক গৃহবধূ।
স্বামী পেশাদার পাখি শিকারি, প্রতিবাদে ৩ বছর ধরে বাবার বাড়িতে স্ত্রী
নবীনবরণকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৪০
কলেজের আধিপত্য বিস্তার নিয়ে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
নবীনবরণকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৪০
বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুলাভাই
নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে দুলাভাইয়ের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ধর্ষণের শিকার ওই তরুণী (২০) বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে মামলায় উল্লেখ করা হয়েছে। 
বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুলাভাই
চুরি ঠেকাতে সড়কে ১২ বাঁশকল, পরিদর্শনে পুলিশ সুপার
সিরাজগঞ্জের রায়গঞ্জে গরু চুরি, চোরাচালানসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ১২টি পয়েন্টে বাঁশকল স্থাপন করে রাতের পাহারা জোরদার করা হয়েছে। বাঁশকল হলো সড়কের ওপর বাঁশের তৈরি অস্থায়ী প্রতিবন্ধক, যা প্রয়োজন অনুযায়ী তুলে দিয়ে যানবাহন চলাচলের সুযোগ দেওয়া হয়। এসব পয়েন্টে পুলিশ, গ্রাম পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সোনাখাড়া ও ধামাইনগর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত বাঁশকল পরিদর্শন করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু।  এ সময় তিনি দায়িত্বে থাকা পুলিশ সদস্য, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে কথা বলে পাহারা ও যানবাহন তল্লাশি কার্যক্রমের খোঁজ নেন। রায়গঞ্জ থানা সূত্রে জানা গেছে, উপজেলার জনগুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকায় এসব বাঁশকল স্থাপন করা হয়েছে। রাতের বেলায় সন্দেহজনক যানবাহন ও ব্যক্তিদের ওপর নজরদারির পাশাপাশি প্রয়োজন অনুযায়ী জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করে পরিচালিত এ পাহারা ব্যবস্থায় পুলিশ ও গ্রাম পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবীরাও দায়িত্ব পালন করছেন।  দায়িত্ব পালনকারীদের রাতের খাবারসহ প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে থানা পুলিশ। পরিদর্শনকালে পুলিশ সুপার দায়িত্বে থাকা সদস্যদের সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। একই সঙ্গে চেকিংয়ের সময় সাধারণ মানুষের চলাচলে যাতে অযথা ভোগান্তি না হয়, সেদিকে সতর্ক থাকার পরামর্শ দেন।  এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সিরাজগঞ্জ মো. হাফিজুর রহমান, রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান, রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামানসহ জেলা ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।  জেলা পুলিশ জানিয়েছে, গরু চুরি, চোরাচালানসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টগুলোতে এধরণের নজরদারি অব্যাহত থাকবে।  আরটিভি/এসআর
চুরি ঠেকাতে সড়কে ১২ বাঁশকল, পরিদর্শনে পুলিশ সুপার
মা-বোনকে পিটিয়ে ঘরে আগুন দিলেন যুবক, ঘটনা কী
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদকের টাকার জন্য মা ও বোনকে মারধরের পর ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে ফুল মিয়া (৩২) নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্তকে আটক করেছে পুলিশ।  বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে কুলিয়ারচর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বড়খারচর মহল্লায় এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, আগুনে ঘরের সব আসবাব, কাপড়চোপড়, প্রয়োজনীয় কাগজপত্র, ১৫টি হাঁস ও প্রায় ৪০টি দেশি মুরগি পুড়ে গেছে। নির্যাতনের শিকার রুবিনা বেগম বলেন, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকের টাকার জন্য পরিবারের সদস্যদের মারধর করতেন। কখনো দা নিয়ে কোপাতে আসতেন বলেও অভিযোগ করেন তিনি। কান্নাজড়িত কণ্ঠে রুবিনা বলেন, আমি আমার ছেলের ফাঁসি চাই। যদি ফাঁসি না হয়, অন্তত যাবজ্জীবন কারাদণ্ড দেন। নয়তো সে আমাদের মেরে ফেলবে। অভিযুক্ত ফুল মিয়া পরিবারের বিরুদ্ধে তাকে বকাঝকা ও নির্যাতনের অভিযোগ করেছেন। তিনি বলেন, ঘরে তারও অংশ রয়েছে এবং রাগের মাথায় আগুন দিয়েছেন। কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ফুল মিয়াকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। আরটিভি/এসআর
মা-বোনকে পিটিয়ে ঘরে আগুন দিলেন যুবক, ঘটনা কী