ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

ভুলে ট্রেনে উঠে পড়ে আব্দুল্লাহ, অতঃপর 

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০১:৩২ পিএম
ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদী থেকে কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের ১০ বছর বয়সী শিশু আব্দুল্লাহ দীর্ঘ ৮ মাস পর অবশেষে পরিবারের কাছে ফিরেছে। আব্দুল্লাহকে উদ্ধার ও পরিবারের কাছে হস্তান্তর করেছে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ।

আব্দুল্লাহ ২০২৫ সালের জুলাই মাসের শুরুতে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিল। কিন্তু ভুলক্রমে একটি ট্রেনে উঠে পড়ে সে আর বাড়ি ফিরতে পারেনি। এরপর থেকে তার পরিবার দিশেহারা হয়ে তাকে খুঁজছিল।

পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশনের স্টেশন সুপারিনটেনডেন্ট মো. ইফতেখারুল ইসলাম রবিবার (৮ মার্চ) আব্দুল্লাহকে স্টেশনে দেখতে পান। রাত ৯টার দিকে তিনি শিশুটিকে রেলওয়ে জিআরপি থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

পরে রেলওয়ে পুলিশ ও স্থানীয়দের উদ্যোগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিখোঁজ শিশুটির তথ্য প্রচার করা হয়। ধীরে ধীরে কথা বলা শিশুটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।

সোমবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে আব্দুল্লাহকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘদিন পর ভাইকে কাছে পেয়ে আব্দুল্লাহর ছোট ভাই আবেগের ঢেউয়ে ভেঙে পড়েন এবং কান্নায় জড়িয়ে ধরেন। আব্দুল্লাহ কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের মামুন মিয়ার ছেলে।

আব্দুল্লাহর ভাই ফাহিম হোসেন বলেন, ‌স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়ে আব্দুল্লাহ আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাইনি। ৮ মাস পর রবিবার রাতে জানতে পারি আব্দুল্লাহকে এখানে (ঈশ্বরদীতে) পাওয়া গেছে। পরে রাতেই ঈশ্বরদীতে এসেছি এবং আজ (সোমবার) তাকে নিয়ে যাচ্ছি। আব্দুল্লাহকে ফিরে পেয়ে আমরা খুব খুশি।

এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, শিশুটিকে পাওয়ার পর সে তার ঠিকানা দিতে পারেনি। পরে আমরা সব থানা, ফেসবুকসহ বিভিন্নভাবে প্রচারণা চালাই। অবশেষে তার পরিচয় শনাক্ত করে পরিবারকে খবর দেওয়া হয়। তার দুই ভাই ফাহিম ও রিশাত থানায় আসার পর আব্দুল্লাহ দুই ভাইকে জড়িয়ে ধরে এবং তাদের মুখ ও কপালে হাত রেখে দীর্ঘদিনের না পাওয়ার কষ্টের এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। উপস্থিত সবাই সেই দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন।

জিআরপি ওসি আরও বলেন, সেই মুহূর্তে নিজেকে সামলে রাখা কঠিন হয়ে পড়েছিল। হয়তো এটিই মানবতা। আমরা ছোট্ট একটি চেষ্টা করেছি। শিশুটির নোংরা পোশাক পরিবর্তন করে তাকে নতুন একটি পোশাক পরিয়ে দিয়েছি। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেঘনায় ট্রলারডুবিতে নারী নিহত, একই পরিবারের ৪ সদস্য নিখোঁজ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আত্মীয়ের বিয়েতে আসার পথে ১৪ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় রায়েশা বেগম (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মেঘনায় ট্রলারডুবিতে নারী নিহত, একই পরিবারের ৪ সদস্য নিখোঁজ
৫ কোটি টাকার সেতুতে রডের বদলে জিআই তার ব্যবহার
নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়ন থেকে শরীফপুর ইউনিয়নে সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন হাছানহাট সংযোগ সেতুর ফুটপাতের স্ল্যাবে রডের পরিবর্তে জিআই তার দিয়ে ঢালায়ের অভিযোগ উঠেছে।
৫ কোটি টাকার সেতুতে রডের বদলে জিআই তার ব্যবহার
স্বামী পেশাদার পাখি শিকারি, প্রতিবাদে ৩ বছর ধরে বাবার বাড়িতে স্ত্রী
হবিগঞ্জের মাধবপুরে পেশাদারভাবে বন্যপ্রাণী ও পাখি শিকারের অভিযোগে স্বামীর ঘর ছেড়ে প্রায় তিন বছর ধরে বাবার বাড়িতে অবস্থান করছেন তানিয়া আক্তার নামে এক গৃহবধূ।
স্বামী পেশাদার পাখি শিকারি, প্রতিবাদে ৩ বছর ধরে বাবার বাড়িতে স্ত্রী
নবীনবরণকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৪০
কলেজের আধিপত্য বিস্তার নিয়ে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
নবীনবরণকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৪০
বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুলাভাই
নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে দুলাভাইয়ের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ধর্ষণের শিকার ওই তরুণী (২০) বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে মামলায় উল্লেখ করা হয়েছে। 
বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুলাভাই
আরও পড়ুন
রেললাইনে হাঁটার সময় হঠাৎ চলে আসে ট্রেন, অতঃপর...
এবার কমলাপুর স্টেশনে ট্রেনে আগুন
তেলের দাম বাড়ানোর প্রতিবাদে পাকিস্তানি জামায়াতের ট্রেনমার্চ
১৫ অক্টোবর থেকে রাবি স্টেশনে যাত্রাবিরতি দেবে দুই ট্রেন