ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা হলো না নিরাপত্তারক্ষীর

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৭:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে পিক-আপ ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মো. সুলতান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২৫ মার্চ) বিকেলের দিকে উপজেলার কালামপুর-সাটুরিয়া সড়কের বাটুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. সুলতান টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সিংজুড়ি এলাকার বাসিন্দা। তিনি সাভারের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন বলে জানা গেছে।

আরও পড়ুন

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বেলা আড়াইটার সময় কাওয়ালিপাড়া থেকে সিএনজিযোগে কালামপুরের দিকে যাচ্ছিলেন সুলতান। অটোরিকশাটি বাটুলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার সামনে বসে থাকা সুলতান ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কালামপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধামরাই থানা এস আই সুজিত কুমার মৃধা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক পিকআপটি আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
নওগাঁয় দাঁড়িয়ে থাকা ২ বাসে আগুন
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নওগাঁয় দাঁড়িয়ে থাকা ২ বাসে আগুন
নদীতে নিষেধাজ্ঞা, পদ্মা-আড়িয়াল খাঁর পাড়ে প্রকাশ্যে বিক্রি হচ্ছে জাটকা
ইলিশের উৎপাদন বাড়াতে প্রতিবছর জাটকা সংরক্ষণে নানা কর্মসূচি নেয় সরকার। জাটকা আহরণ, পরিবহন, মজুত ও বিক্রিতে রয়েছে কঠোর নিষেধাজ্ঞা।
নদীতে নিষেধাজ্ঞা, পদ্মা-আড়িয়াল খাঁর পাড়ে প্রকাশ্যে বিক্রি হচ্ছে জাটকা
খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে আজ
খুলনার বয়রাস্থ বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে আজ থেকে নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে। 
খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে আজ
ফতুল্লায় মাদরাসার লাইব্রেরিতে আগুন, ৪৮ ছাত্র বার্ন ইনস্টিটিউটে
নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি  মাদরাসায় অগ্নিকাণ্ড ঘটেছে। ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ফতুল্লায় মাদরাসার লাইব্রেরিতে আগুন, ৪৮ ছাত্র বার্ন ইনস্টিটিউটে
আরও পড়ুন
ঈদের ছুটি শেষে পুরোনো ছন্দে ঢাকা, বেড়েছে যানচলাচল
সড়কে বাড়ছে গাড়ির চাপ, কর্মচাঞ্চল্য ফিরছে রাজধানীতে
ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল