চুরি করে ধরা পড়ে হাসপাতালের ৪র্থ তলা থেকে লাফ দিলেন যুবক, অতঃপর...

মুন্সীগঞ্জ (পশ্চিম) প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ৩০ মার্চ ২০২৬ , ০৮:৫৯ পিএম


চুরি করে ধরা পড়ে হাসপাতালের ৪র্থ তলা থেকে লাফ দিলেন যুবক, অতঃপর...
প্রতীকী ছবি

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে মোবাইল চুরির অভিযোগে আটক এক যুবক ৪ তলা থেকে লাফ দিয়ে গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (৩০ মার্চ) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

আহত যুবকের পরিচয় এখনও জানা যায়নি।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত শনিবার (২৮ মার্চ) হাসপাতালের চতুর্থ তলার প্যাথলজি বিভাগের ২২৩ নম্বর কক্ষ থেকে টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও এলাকার এক রোগীর মোবাইল ফোন চুরি হয়। একই কক্ষ থেকে সোমবার (৩০ মার্চ) দুপুরে আবারও মোবাইল চুরির সময় রোগী ও স্বজনরা ওই যুবককে হাতেনাতে আটক করেন। পরে তাকে প্যাথলজি বিভাগের বারান্দায় রেখে পুলিশে খবর দিতে যান ভুক্তভোগীরা। এ সুযোগে ওই যুবক বারান্দা থেকে নিচে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মোবাইল চুরির শিকার এক নারী বলেন, গত শনিবার আমার মোবাইল চুরি হয়। আজ আবার একই কক্ষে চুরি করতে গিয়ে তাকে হাতেনাতে ধরা হয়। আমরা পুলিশ আনতে গেলে সে বারান্দা থেকে লাফ দেয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই ওয়ার্ডের এক রোগীর স্বজন বলেন, আমরা তাকে আটক করেছিলাম, কিন্তু কোনো মারধর করা হয়নি। নাম-পরিচয় জানতে চাইলেও সে কিছু বলেনি। পরে পুলিশের ভয়ে লাফ দেয়।

হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক এস এম ফেরদৌস জানান, গুরুতর আহত অবস্থায় যুবকটিকে হাসপাতালে আনা হয় এবং প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, মোবাইল চুরির
অভিযোগে তাকে আটক করা হয়েছিল। পরে সে হাসপাতালের চতুর্থ তলা থেকে লাফ দেয়। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission