মুরগির খামারে মিলল ১৫ কোটি টাকার ইয়াবা, অতঃপর...

আরটিভি নিউজ

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ , ১০:২৯ পিএম


মুরগির খামারে মিলল ১৫ কোটি টাকার ইয়াবা, অতঃপর...
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে একটি মুরগির খামার থেকে প্রায় ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া এসব ইয়াবার মূল্য আনুমানিক ১৫ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। এর আগে বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকায় নুরুল হোসাইনের মুরগির খামার থেকে এসব মাদক উদ্ধার করা হয়। 

আরও পড়ুন

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রঙ্গিখালী এলাকার বাসিন্দা নুরুল হোসেনের মুরগির খামারে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযান চলকালে খামারের ভেতর একটি খাটের নিচ থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়।

ওসি সাইফুল ইসলাম জানান, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন আসামি কৌশলে পালিয়ে যায়। তবে তাদের মধ্যে একজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

আরটিভি/এমআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission