ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

ওমান থেকে ফিরলেন কফিনবন্দী হয়ে, পাশাপাশি কবরে শায়িত হবেন ৪ ভাই

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ মে ২০২৬, ০৩:১৩ এএম
ওমানে নিহত চার ভাই : ছবি সংগৃহীত

ওমানের দক্ষিণ আল বাতিনাহ গভর্নরেটের মুলাদ্দা এলাকায় গাড়ির ভেতরে মারা যাওয়া চার প্রবাসী বাংলাদেশি ভাইয়ের মরদেহ দেশে এসে পৌঁছেছে। বুধবার (২০ মে) সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তাদের একসঙ্গে দাফনের প্রস্তুতি সম্পন্ন করেছে পরিবার ও স্থানীয় লোকজন।

মঙ্গলবার (১৯ মে) রাত ৮টা ১৫ মিনিটে তাদের মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৭২২ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।

আরও পড়ুন

বিমানবন্দরে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। এ সময় তিনি অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং দ্রুত সময়ে মরদেহ দেশে আনার ক্ষেত্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ এবং সহযোগিতার প্রশংসা করেন।

এ ছাড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে মরদেহ পরিবহন ও দাফনের জন্য প্রত্যেক পরিবারকে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাতেই চার ভাইয়ের মরদেহ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নেওয়া হবে। বুধবার (২০ মে) সকাল ১১টায় নেছারাবাদ লালানগর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হবে। ইতোমধ্যে গ্রামের বাড়িতে পাশাপাশি চারটি কবর খনন করা হয়েছে। একসঙ্গে চার ভাইয়ের মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিএসএফের আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিএসএফের আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
নড়াইলে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত
​নড়াইল গোবরা মিত্র কলেজের সামনে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মুক্তি বিশ্বাস (৪০) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। 
নড়াইলে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত
কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী আজ
‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’ গানের স্রষ্টা তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র আজ ১৬ অক্টোবর (শুক্রবার) ৭০তম জন্মবার্ষিকী।
কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী আজ
মুন্সীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকি গ্রামে মুন্না মৃধা (৫৫) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করা হয়েছে। 
মুন্সীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
আসামি ছাড়িয়ে নিতে ফাঁড়িতে হামলা, দুই পুলিশ সদস্য আহত
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদকসহ আটক করা আসামি ছিনিয়ে নিতে সংঘবদ্ধ হয়ে সশস্ত্র হামলা করেছে মাদক কারবারিরা। এতে রেলওয়ে ফাঁড়ির দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
আসামি ছাড়িয়ে নিতে ফাঁড়িতে হামলা, দুই পুলিশ সদস্য আহত
আরও পড়ুন
ঢাকায় বাসার বাথরুমে পড়ে ছিল মরদেহ, যা বলছে পুলিশ 
ধানক্ষেতে মিলল শিশুর মরদেহ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য
গুলশান লেকে ভাসছিল যুবকের মরদেহ
ধানক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার