সেনবাগে ৫৫০০ লিটার জ্বালানি তেল জব্দ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ১১:০৮ এএম


সেনবাগে ৫৫০০ লিটার জ্বালানি তেল জব্দ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
ছবি: আরটিভি

নোয়াখালীর সেনবাগের কাদরায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। যার মধ্যে রয়েছে ৪ হাজার লিটার ডিজেল এবং ১৫০০ লিটার পেট্রোল। এ ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে ইউনিয়নের মধ্য কাদরা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম।

অভিযান সূত্রে জানা গেছে, কাদরা ইউনিয়নের ব্যবসায়ী ইশতিয়াক ভূঁইয়া খুচরা বাজারে বিক্রি না করে তার বাড়িতে তেল মজুদ করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে তার বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই বাড়িতে ড্রামের মধ্যে অবৈধভাবে মজুদ করা অবস্থায় ৪ হাজার লিটার ডিজেল এবং ১৫০০ লিটার পেট্রোল জব্দ করা হয়।

ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার (১৫ এপ্রিল) জব্দকৃত তেলগুলো মাইকিং করে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করা হবে। অবৈধ মজুদদারদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission