ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

১০ টাকা নিয়ে দ্বন্দ্ব, ভাতিজার ছুরিকাঘাতে চাচির মৃত্যু

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১০:৪৪ এএম
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় মাত্র ১০ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ভাতিজার ছুরিকাঘাতে আয়েশা খাতুন (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত ভাতিজা মো. তৌহিদকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত আয়েশা খাতুন ওই গ্রামের মো. তারা মিয়ার স্ত্রী। অভিযুক্ত তৌহিদ একই গ্রামের লাল মাহমুদের ছেলে। সম্পর্কে তারা আপন চাচি-ভাতিজা।

পুলিশ ও স্থানীয় সূত্র জান গেছে, আয়েশা খাতুনের ছেলে আশিকের কাছে ১০ টাকা পেতেন তৌহিদ। বিকেলে সে ওই টাকা ফেরত চাইলে আশিক তা দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। এ সময় আশিকের মা আয়েশা এগিয়ে এলে তৌহিদ তাকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান আয়েশা খাতুন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সায়েফ বলেন, ১০ টাকা নিয়ে বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচি আয়েশা খাতুন নিহত হয়েছেন। অভিযুক্ত তৌহিদকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অন্তঃসত্ত্বা নারীকে সেনাবাহিনীর সহায়তা, গাড়িতেই জন্ম নিল কন্যাসন্তান
বান্দরবনের রুমা উপজেলায় প্রসবজনিত জটিলতায় পড়া এক অন্তঃসত্ত্বা নারীকে হাসপাতালে নেওয়ার পথে সেনাবাহিনীর গাড়িতেই জন্ম নিয়েছে এক কন্যাসন্তান। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন।
অন্তঃসত্ত্বা নারীকে সেনাবাহিনীর সহায়তা, গাড়িতেই জন্ম নিল কন্যাসন্তান
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, একাধিক কারখানায় ছুটি ঘোষণা
আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভের মুখে মঙ্গলবারও (৩ নভেম্বর) স্বাভাবিক হয়নি তৈরি পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম।
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, একাধিক কারখানায় ছুটি ঘোষণা
শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
গাজীপুরের নাওজোর এলাকায় বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে বাড়ানো হলো বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে প্রশাসন।
শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে বাড়ানো হলো বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
বকেয়া বেতন পরিশোধ ও ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
আরও পড়ুন
আলমারিতে বিষাক্ত সাপ: পেঁয়াজ নিতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নুসরাত তাবাসসুম, ইসির বিজ্ঞপ্তি
ঘরের ভাগ নিয়ে দ্বন্দ্বের জেরে প্রাণ গেল ভাইয়ের
পারিবারিক দ্বন্দ্বে ভাতিজার হাতে প্রাণ গেল চাচার