রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল দুই ভাই, পিষে দিয়ে পালিয়ে গেল ট্রাক

আরটিভি নিউজ

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ১১:৫২ এএম


রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল দুই ভাই, পিষে দিয়ে পালিয়ে গেল ট্রাক
ছবি: সংগৃহীত

নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন দুই ভাই। পেছন থেকে দ্রুতগতির একটি পাথরবোঝাই ট্রাক তাদের পিষে দিয়ে দ্রুত পালিয়ে যায়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে মহাসড়কের পূর্ব সূটিপাড়া জামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বুধবার (১৫ এপ্রিল) সকালে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনাটি নিশ্চিত করেন।

নিহতরা হলেন— মো. সিহাব হোসেন (১৯) এবং মো. সোয়াদ (৬)। তারা নীলফামারী জেলা সদরের পশ্চিম কুচিয়ার মোড় এলাকার মৃত তরিকুল ইসলাম বাবুর সন্তান।

এ ঘটনায় তাদের মা ও আরও তিনজন আহত হয়েছেন। আহতদের নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌনে ১২টায় পরিবারসহ বাড়ি ফেরার পথে পেছন দিক থেকে আসা একটি মালবাহী ডাম্প ট্রাক তাদের বহনকারী যানবাহনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই ভাই নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে এ সময় নিহতদের স্বজন ও স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়ে যান চলাচল বন্ধ করে দেন এবং মরদেহ হাসপাতালে নেওয়ার প্রক্রিয়ায় বাধা দেন। পরে তারা নিজ দায়িত্বে মরদেহ দাফনের জন্য নিয়ে যান। পরবর্তীতে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক করা হয়।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, গভীর রাতে এ দুর্ঘটনা ঘটেছে। এখনো ঘাতক ট্রাক বা চালককে আটক করা সম্ভব হয়নি।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission