পুকুরপাড়ে খেলতে গিয়ে প্রাণ গেল ২ শিশুর

আরটিভি নিউজ

সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ১০:৫২ পিএম


পুকুরপাড়ে খেলতে গিয়ে প্রাণ গেল ২ শিশুর
প্রতীকী ছবি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজলার সুরমা ইউনিয়নের বৈঠাখাই গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো ওই গ্রামের রমজান আলীর মেয়ে রুমা আক্তার (৭) এবং উকিল আলীর মেয়ে পাপিয়া আক্তার (৪)। তারা সম্পর্কে একে অন্যের আপন চাচাতো বোন।

আরও পড়ুন

জানা গেছে, দুপুরে বাড়ির আঙিনায় ছিল এই শিশুরা। একপর্যায়ে সবার অগোচরে তারা বাড়ির পাশের একটি পুকুরের পাড়ে গিয়ে খেলা শুরু করে। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে পুকুরে সন্ধান চালিয়ে রুমা ও পাপিয়াকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম তালুকদার গণমাধ্যমকে বলেন, একই পরিবারের দুই শিশু পানিতে ডুবে মারা যাওয়ার খবর পেয়েছি, কীভাবে ঘটনাটি ঘটেছে, আমরা খোঁজ নিয়ে দেখছি।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission