নড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি সপ্তাহ ও অলিম্পিয়াড শুরু

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ০৭:২৩ পিএম


নড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু
ছবি: আরটিভি

'উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড।

সোমবার (২৭ এপ্রিল) সকালে নড়াইল সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দুই দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সারমিনা সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ ড. মো. রবিউল ইসলাম, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি. এম. রাহসিন কবির।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে নতুন প্রজন্মকে বিজ্ঞানের চর্চায় আরও মনোযোগী হতে হবে। এই ধরনের বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং নতুন নতুন উদ্ভাবনী চিন্তার দ্বার উন্মোচন করবে।

আরও পড়ুন

২৭ ও ২৮ এপ্রিল এই দুই দিনব্যাপী মেলায় নড়াইল জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শন করছে। এছাড়া অলিম্পিয়াডে শিক্ষার্থীরা তাদের গাণিতিক ও বৈজ্ঞানিক মেধার স্বাক্ষর রাখছে। মেলা প্রাঙ্গণ এখন খুদে বিজ্ঞানীদের পদচারণায় মুখরিত।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এই আয়োজনের সমাপ্তি ঘটবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission