ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

চাহিদার তুলনায় মিলছে না বিদ্যুৎ, ক্ষতির মুখে নীলফামারীর শিল্প উদ্যোক্তারা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৭:২৮ পিএম
বিদ্যুৎ স্বল্পতায় বন্ধ হতে শুরু করেছে কিছু ভারী ও হালকা শিল্প-কারখানা। ছবি: আরটিভি

শিল্প-কারখানাসমৃদ্ধ নীলফামারীর সৈয়দপুর উপজেলা। এই শহরে ভারী, হালকা ও ক্ষুদ্র কল-কারখানা রয়েছে প্রায় দেড় হাজার। অর্থনৈতিক সমৃদ্ধির মূল চালিকা শক্তি হচ্ছে পণ্য উৎপাদন ও সেগুলোর বাজারজাতকরণ। কিন্তু চরম লোডশেডিংয়ের কারণে চাহিদার তুলনায় বিদ্যুৎ মিলছে অর্ধেকেরও কম। ফলে বিদ্যুৎ স্বল্পতায় বন্ধ হতে শুরু করেছে এখানকার কিছু ভারী ও হালকা শিল্প-কারখানা।

সরেজমিনে দেখা গেছে, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ইকু পেপার মিল, পাটের চট, অ্যালুমিনিয়াম তৈজসপত্র তৈরির কারখানাসহ শতাধিক হালকা মেশিনারিজ ওয়ার্কশপের মেশিন হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় বন্ধ হয়ে যাচ্ছে। এতে মাঝপথে উৎপাদন থেমে গিয়ে ক্ষতির মুখে পড়ছেন শিল্প উদ্যোক্তারা। শ্রমিকরাও অলস বসে অপেক্ষা করছেন কখন বিদ্যুৎ আসবে।

সূত্র বলছে, সৈয়দপুর শহরের দেড় হাজার কলকারখানার বিপরীতে প্রতিদিন বিদ্যুৎ প্রয়োজন প্রায় ২০ মেগাওয়াট। অথচ নেসকোর অধীনে প্রতিদিন বিদ্যুতের মোট চাহিদা ৪৫ মেগাওয়াটের বিপরীতে মিলছে মাত্র ২৬ মেগাওয়াট। তীব্র লোডশেডিংয়ের কবলে পড়ে শিল্প-কারখানার মেশিনগুলো চালু অবস্থায় হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে। যেগুলো চালু আছে সেগুলোরও উৎপাদন নেমে এসেছে অর্ধেকে, তেমনি বিভিন্ন যন্ত্রাংশের ক্ষতি হচ্ছে।

ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুল আলম সিদ্দিক বলেন, এই মুহূর্তে লোডশেডিং বৈশ্বিক সমস্যা। এটা মেনে নিলেও শিল্প-প্রতিষ্ঠানে নিয়ম করে লোডশেডিং করলে উৎপাদন নিয়মিত থাকবে এবং যন্ত্রাংশের ক্ষতি হবে না।

নোয়াহ্ রয়েল রিল্যাক্স মেটাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক রাজু পোদ্দার বলেন, লোডশেডিংয়ের কারণে আমাদের উৎপাদন ব্যাহত হচ্ছে। সময়মতো পণ্য সরবরাহ করতে পারছি না। যদি একটি নির্দিষ্ট সময় বিদ্যুৎ না থাকে তাহলে আমরা আমাদের উৎপাদনের সময়সূচি পরিবর্তন করব। এতে উৎপাদন কম হলেও নির্বিঘ্নে আমরা নির্দিষ্ট একটি সময় বিদ্যুৎ পাব। অনেক শ্রমিক উৎপাদনের ওপর নির্ভরশীল; যত উৎপাদন করতে পারবে তাদের মজুরি তত বাড়বে। বিদ্যুৎ না থাকায় উৎপাদন যেমন কমেছে, তেমনি শ্রমিকদের মজুরিও কমেছে।

মঈন ওয়ার্কশপের মালিক মঈন উদ্দিন বলেন, বারবার লোডশেডিং হলে কাজের গতি কমে যায়। অর্ডার সময়মতো সরবরাহ করতে না পারলে লোকসান গুনতে হয়।

মো. আলাউদ্দিন নামে একজন শ্রমিক বলেন, আমরা দিনমজুরিতে কাজ করি। বিদ্যুৎ না থাকলে কাজ বন্ধ থাকে, এতে মজুরিও কমে যায়।

স্বপ্ন রায় নামে একজন শ্রমিক বলেন, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে আয়-রোজগার কমে গেছে। বিদ্যুৎ না থাকলে মেশিন বন্ধ থাকে, এভাবে চললে আমরা বেকার হয়ে যাব। মালিক কারখানা বন্ধ করার চিন্তা করছেন।

আরও পড়ুন

বিসিক শিল্প নগরীর কর্মকর্তা মশিউর রহমান বলেন, বিসিকে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৭ ঘণ্টায় বিদ্যুৎ পাই মাত্র ৩ ঘণ্টা। এভাবে চলতে থাকলে অনেক কারখানা বন্ধ হয়ে যাবে এবং সরকার রাজস্ব হারাবে।

সৈয়দপুর উপজেলা নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) নির্বাহী প্রকৌশলী মো. আলিমুল ইসলাম সেলিম বলেন, চাহিদার অর্ধেক বিদ্যুৎ পেয়েও সাধ্যমতো চেষ্টা করছি শিল্প-কারখানাগুলোতে লোডশেডিং কম করতে। সৈয়দপুরের শিল্প-কারখানায় রেলওয়ের কোচ সংস্কার, সিরামিক ও অ্যালুমিনিয়াম পণ্য, পাটের চট, কাগজ, প্লাইউড, কৃষিজাত মেশিনারিজের যন্ত্রপাতি ও বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরি হয়। এসব কারখানায় কাজ করেন হাজারো শ্রমিক। পরিস্থিতি এভাবে চলতে থাকলে অনেকে চাকরি হারাবে এবং বেকারত্বের সংখ্যা বাড়বে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১১ ইউনিয়নে জামায়াতের প্রার্থী ঘোষণা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে ৯৯ জন ইউপি সদস্য পদপ্রার্থীর নামও ঘোষণা করা হয়েছে। ঘোষিত তালিকায় কয়েকজন পরিচিত মুখ থাকলেও বেশিরভাগ প্রার্থী স্থানীয় সাধারণ ভোটারদের কাছে তুলনামূলকভাবে অপরিচিত। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে মঠবাড়িয়া পৌর শহরের নিউমার্কেট এলাকায় উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত পরিচিতি সভায় এসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়। উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মো. আ. জলিল শরীফ প্রার্থীদের নাম ঘোষণা করেন। সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের আমির (ভারপ্রাপ্ত) মাওলানা মো. আব্দুর রব। ঘোষিত তালিকা অনুযায়ী, তুষখালী ইউনিয়নে তাওহীদ হাসান রুমী, ধানীসাফায় মো. মেহেদী হাসান, মিরুখালীতে ডা. নূরুল আমিন, দাউদখালীতে মো. হাবিবুর রহমান, মঠবাড়িয়া সদরে মো. আবুল কালাম আজাদ, টিকিকাটায় মো. শহিদুল ইসলাম এবং বেতমোর রাজপাড়ায় এস. এম. মজিবুর রহমানকে চেয়ারম্যান প্রার্থী করা হয়েছে। এ ছাড়া আমড়াগাছিয়ায় মো. ইয়াকুব আলী খাঁন, সাপলেজায় মো. আ. মালেক মীর, হলতা গুলিশাখালীতে মো. আরিফ বিল্লাহ এবং বড় মাছুয়া ইউনিয়নে মো. মেহেদী হাসানের নাম ঘোষণা করা হয়েছে। সভায় উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মো. আফজাল হোসেন, সেক্রেটারি আবুল কালাম আজাদসহ স্থানীয় ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীদের পক্ষে সাংগঠনিকভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। আরটিভি/টিআর
১১ ইউনিয়নে জামায়াতের প্রার্থী ঘোষণা
চাঁদা না পেয়ে সাইকেল মেকারকে মারধর, অতঃপর...
নওগাঁর মান্দায় এক সাইকেল মেকারের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবির মামলায় আল আমিন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
চাঁদা না পেয়ে সাইকেল মেকারকে মারধর, অতঃপর...
জ্বালানি তেলের মূল্য আর বৃদ্ধির পরিকল্পনা নেই, সুযোগ থাকলে কমবে
জ্বালানি তেলের মূল্য আর বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই, সুযোগ থাকলে কমানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। 
জ্বালানি তেলের মূল্য আর বৃদ্ধির পরিকল্পনা নেই, সুযোগ থাকলে কমবে
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে যুবকের ১০ বছরের কারাদণ্ড
ফরিদপুরে এক মাদ্রাসাছাত্রীকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় মিরাজ শেখ (৩৫) নামে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামি মিরাজ শেখ আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কড়া পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়। মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ আগস্ট দুপুর ১২টার দিকে জেলার নগরকান্দা উপজেলায় মিরাজ শেখের বাড়ির সামনে খেলছিল ওই মাদ্রাসাছাত্রী। এ সময় কৌশলে তাকে নিজের ঘরে ডেকে নেন মিরাজ। সেখানে নিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়। ঘটনার পর মাদ্রাসাছাত্রীর বাবা বাদী হয়ে নগরকান্দা থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মিরাজ শেখকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। এরপর আদালতে মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য ও অন্যান্য প্রমাণ গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ সাজা দেন। বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, মামলায় মিরাজ শেখের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছেন। আরটিভি/এসআর  
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে যুবকের ১০ বছরের কারাদণ্ড
‘নজরানা বাঁশের ভুর’, ১৮ দিনের যাত্রায় আটরশির পথে ভক্তরা
ফরিদপুরের আটরশি বিশ্ব ওরস শরীফে অংশ নিতে রংপুরের পীরগঞ্জে প্রায় দুই মাস ধরে প্রস্তুতি নেওয়া হয়েছে ‘নজরানা বাঁশের ভুর’ তৈরির। বাঁশ দিয়ে তৈরি এই ভুরটি নিয়ে দীর্ঘ নদী পথ পাড়ি দিয়ে আটরশি দরবার শরীফে যাবেন জাকের ও ভক্তরা।
‘নজরানা বাঁশের ভুর’, ১৮ দিনের যাত্রায় আটরশির পথে ভক্তরা
আরও পড়ুন
আরটিভির নীলফামারী জেলা প্রতিনিধি হাসান রাব্বি প্রধানের মায়ের ইন্তেকাল
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত
‘চুরির দিকে সাংবাদিকদের ঠেলে দেওয়া হচ্ছে’
নীলফামারীতে শিশু ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড