বাঁধ ভেঙে ফসলহারা কৃষকদের ৩ মাস প্রণোদনা দেয়া হবে: এমপি কামরুল

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ০৮:৩৫ পিএম


বাঁধ ভেঙে ফসলহারা কৃষকদের ৩ মাস প্রণোদনা দেয়া হবে: এমপি কামরুল
নামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল : ছবি আরটিভি

সুনামগঞ্জে হাওরের বাঁধ ভেঙে বোরো ফসল তলিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। 

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে তাদের আগামী তিন মাস প্রণোদনা দেওয়া হবে।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর ও মধ্যনগর উপজেলার বিভিন্ন হাওর পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন

সংসদ সদস্য কামরুল বলেন, প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে আমাকে সরেজমিনে পাঠিয়েছেন। সরকার সবসময় কৃষকদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া হবে।

তিনি আরও বলেন, আজ আমরা ডুবে যাওয়া হাওর পরিদর্শনে এসেছি, কৃষকদের দুঃখ-দুর্দশা দেখতে এসেছি। হাওরের দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধানে পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কাজ করছি।

হাওরের মূল সমস্যা হিসেবে নদী ও হাওরের নাব্যতা হ্রাসের কথা উল্লেখ করে তিনি জানান, এ সমস্যা সমাধানে আমাদের সরকারের প্রধানমন্ত্রী ইতিমধ্যে নদী ও হাওর খননের উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি প্রতিটি হাওরে পানি নিষ্কাশনের জন্য স্লুইসগেট নির্মাণ করা হবে, যাতে জলাবদ্ধতা কমে এবং ভবিষ্যতে ফসলহানির ঝুঁকি হ্রাস পায়। আশা করছি আগামীতে আমরা সে অনুযায়ী কাজ করতে পারবো

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক, মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ, তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম, তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া, যুগ্ম আহবায়ক জুনাব আলী, মেহেদী হাসান উজ্জ্বল, ছাত্রদল আহবায়ক আবুল হাসান রাসেল, সদস্য সচিব আসাদুজ্জামান মুন্না, ছাত্রদল নেতা আবুল হাসনাত রাহুল, শাওন ইসলাম প্রমুখ।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission