ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে বজ্রপাতে কৃষকের ৩ গরুর মৃত্যু

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৮:১৩ পিএম
ছবি : সংগৃহীত

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বজ্রপাতে তিন কৃষকের তিনটি গরুর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে তুষখালী ও গুলিশাখালি ইউনিয়নে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তীব্র গরমের কারণে গরুগুলো মাঠেই বেঁধে রাখা হয়েছিল। হঠাৎ করে দুপুরের কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় বজ্রপাতে কৃষকদের গরুগুলো মারা যায়।

আরও পড়ুন

উপজেলার তুষখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রাসেল জমাদ্দার জানান, সকাল সাড়ে ১১টার দিকে মঠবাড়ীয়ার আকাশে কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের মধ্যে প্রচুর বজ্রপাত হয়। এ সময় ৮ নং ওয়ার্ড শাখারিকাঠী গ্রামের কৃষক সেলিম হাওলাদার ও জাহাঙ্গীর মাওলানার দুটি গরু মাঠের মধ্যে বাধা অবস্থায় বজ্রপাতে মারা যায়।

এতে ওই দুই কৃষকের এক লাখ ৬০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

অন্যদিকে, জাতীয় নেতা মহিউদ্দিন আহমেদ স্মৃতি সংসদের পরিচালক মো. নজির মিয়া জানান, উপজেলার ১০ নং হালতা গুলিশাখালি ইউনিয়নের ১ নং ওয়ার্ড কবুতর খালি গ্রামের কৃষক মো. হাফেজ খানের একটি গরু দুপুরের দিকে মাঠে থাকা অবস্থায় বজ্রপাতে মারা যায়। এতে তার ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলেও তিনি জানান।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সদরপুরে রাতের আঁধারে দাপিয়ে বেড়ায় রেজিস্ট্রেশনবিহীন ডাম্পট্রাক, ঝুঁকিতে সড়ক-জনজীবন
রাত গভীর হলেই ফরিদপুরের সদরপুর উপজেলার বিভিন্ন সড়কে বেড়ে যায় বালু ও মাটিবাহী ড্রাম্পট্রাকের চলাচল। এসব ট্রাকের অধিকাংশেরই নেই বৈধ রেজিস্ট্রেশন। অতিরিক্ত ভার ও বেপরোয়া গতিতে চলাচলের কারণে একদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক, অন্যদিকে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা। ট্রাক থেকে ছড়িয়ে পড়া ধুলাবালিতে দুর্ভোগ পোহাচ্ছেন সড়কের আশপাশের বাসিন্দারাও।
সদরপুরে রাতের আঁধারে দাপিয়ে বেড়ায় রেজিস্ট্রেশনবিহীন ডাম্পট্রাক, ঝুঁকিতে সড়ক-জনজীবন
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৃথক সড়ক দুর্ঘটনায় আ. ছালাম (২৮) ও মো. শাওন (১৭) নামে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু
সাবেক এমপি বদির ২ ভাই ও ছেলেসহ আটক ৪
সিলেটে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, তার ভাই আমিনুর রাহমান ও আব্দুস শুক্কুরসহ চারজনকে আটক করেছে পুলিশ।
সাবেক এমপি বদির ২ ভাই ও ছেলেসহ আটক ৪
কুড়িগ্রামে তাপমাত্রা নেমেছে ১৪ ডিগ্রিতে, ঘন কুয়াশায় দুর্ভোগ
উত্তরের জেলা কুড়িগ্রামে বেড়েছে শীতের তীব্রতা। গতকালের চেয়ে তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি সেলসিয়াস। 
কুড়িগ্রামে তাপমাত্রা নেমেছে ১৪ ডিগ্রিতে, ঘন কুয়াশায় দুর্ভোগ
পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৩.৬ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট
উত্তরের জেলা পঞ্চগড়ে হিমেল বাতাসে বাড়ছে শীতের অনুভূতি। রাতভর বয়ে চলা ঠান্ডা বাতাসে ভোর ও সকালে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। সকালে সূর্যের দেখা মিললেও বাতাসের কারণে কমছে না ঠান্ডা।  বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় এমন আবহাওয়া দেখা গেছে। রাত থেকে হালকা কুয়াশা থাকলেও সকালে সূর্য ওঠে। তবে হিমেল বাতাসের কারণে সকালেও শীতের অনুভূতি ছিল বেশি। বিশেষ করে কাজে বের হওয়া মানুষ ও দিনমজুরদের ঠান্ডার মধ্যেই চলাচল করতে হচ্ছে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ।  এর আগের দিন মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন ধরে সন্ধ্যার পর থেকেই শীতের অনুভূতি বাড়ছে। রাতভর হিমেল বাতাস বয়ে যাওয়ায় ভোর ও সকালে বেশি ঠান্ডা লাগছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপ বাড়লে কিছুটা স্বস্তি মিলছে। হাড়িভাসা এলাকার বাসিন্দা রমজান আলী বলেন, কয়েক দিন ধরে সন্ধ্যার পর থেকেই ঠান্ডা অনুভূত হচ্ছে। রাতে হিমেল বাতাসের কারণে শীত বেশি লাগে। সকালে সূর্যের দেখা মিললেও বাতাসের কারণে ঠান্ডা কমছে না। বিশেষ করে ভোরে বাইরে বের হলে শীত বেশি অনুভূত হয়। আরেক বাসিন্দা আসাদুল ইসলাম বলেন, সকালে রোদ ওঠায় কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে। তবে রাত থেকে সকাল পর্যন্ত ঠান্ডা বাতাস বইছে। সন্ধ্যা হলেই আবার শীত বাড়তে শুরু করে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, বুধবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। আরটিভি/এসআর
পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৩.৬ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট
আরও পড়ুন
পিরোজপুরে দুই গ্রুপের সংঘর্ষে আহত বহু
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের পর শ্বশুরবাড়ি গিয়ে লুকান শাহিন, অতঃপর...
বৃষ্টিতে আয় নেই, আছে কিস্তি ও সংসারের চাপ
পানির ট্যাংকে মিলল ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ লেখা রহস্যময় প্লেট, আটক ১