ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৫০০ একর জমির ধান, দিশেহারা হাজারও কৃষক

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০২:১৬ পিএম
পানিতে তলিয়ে যাওয়া কাটছেন কৃষকরা : ছবি আরটিভি

রংপুরের পীরগঞ্জে কয়েক দিনের টানা বৃষ্টিতে প্রায় ৫শত একর জমির ধান পানিতে তলিয়ে গেছে। এতে ক্ষতির মুখে পড়েছেন এক হাজারেরও বেশি কৃষক।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, উপজেলার মদনখালী ইউনিয়নের ধারাকোল গ্রামের বিস্তীর্ণ ধারাকোল বিলজুড়ে চোখে পড়ছে শুধু পানি আর পানি। কয়েক দিন আগেও যেখানে সোনালি ধানের শীষে ভরে উঠেছিল মাঠ, সেখানে এখন পানির নিচে ডুবে আছে কৃষকের ধান।

স্থানীয়রা জানান, ধারাকোল বিলটি ধান উৎপাদনের জন্য পরিচিত। এ বছরও অনুকূল আবহাওয়ায় ভালো ফলনের আশা করেছিলেন কৃষকেরা। অনেকেই জমির ধান কাটার প্রস্তুতি নিচ্ছিলেন, কেউ কেউ আংশিক কাটাও শুরু করেছিলেন। কিন্তু হঠাৎ টানা বৃষ্টিতে বিলের পানি অস্বাভাবিকভাবে বেড়ে গিয়ে মুহূর্তেই তলিয়ে যায় পাকা ও আধাপাকা ধান।

আরও পড়ুন

ধারাকোল, কয়েরউল্লাহ আলমপুর ও খেরুয়া আলমপুর গ্রামের প্রায় ১২শ কৃষকের জমি বর্তমানে পানির নিচে। কোথাও কোথাও শুধু ধানের শীর্ষভাগ দেখা গেলেও বেশিরভাগ জমি পুরোপুরি ডুবে গেছে। এতে করে উৎপাদন ঘিরে সব আশা-ভরসা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা।

ধারাকোল গ্রামের কৃষক সোনা মিয়া, তোবেজা বেগম, রাশেদা বেগম, মাজেদুল ইসলাম জানান, ধান চাষে খরচ তুলতে তারা অনেকেই ঋণ নিয়েছেন, কেউ কেউ জমি বন্ধক রেখেছেন। ভালো ফলনের আশায় দিন গুনছিলেন। কিন্তু আকস্মিক বৃষ্টিতে ধান নষ্ট হওয়ায় চরম হতাশায় রয়েছেন।

তারা জানান, সরকারি সহায়তা না পেলে পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকাই কঠিন হয়ে পড়বে।

উপজেলা কৃষি অফিস বলছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির করা হবে। তালিকা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে সরকারি প্রণোদনা ও সহায়তা দেওয়া হবে।

হঠাৎ এই প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কৃষকদের দাবি, দ্রুত কার্যকর সহায়তা ও পুনর্বাসন উদ্যোগ না নিলে তাদের জীবিকা বড় সংকটে পড়বে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাদরাসাছাত্রের শরীরে ব্যথার কারণ থেকে মিলল ‘ভয়ংকর সত্য’
নড়াইল সদর উপজেলায় আট বছর বয়সী এক মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে ১৫ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত কিশোরসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় ভুক্তভোগী শিশুটিকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, গত রমজান মাস থেকে অভিযুক্ত কিশোর বিভিন্ন সময়ে শিশুটিকে বলাৎকার করেছিল বলে অভিযোগ। সবশেষ সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মাদরাসার পাশের একটি স্থানে নিয়ে শিশুটিকে বলাৎকার করা হয় বলে অভিযোগ করা হয়েছে। ঘটনাটি মাদরাসার এক শিক্ষক জানতে পারেন। পরে বিষয়টি প্রকাশ না করার জন্য শিশুটিকে মারধর ও ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগ রয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে শিশুটির শরীরে তীব্র ব্যথা শুরু হলে সে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায়। বুধবার সকালে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে শিশুটির মা দুপুরে তাকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে নড়াইল সদর থানার পুলিশ হাসপাতালে গিয়ে শিশুটির স্বজনদের সঙ্গে কথা বলে। পরে অভিযুক্ত কিশোরসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ। নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, এ ঘটনায় অভিযুক্ত কিশোরসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আরটিভি/এসএস
মাদরাসাছাত্রের শরীরে ব্যথার কারণ থেকে মিলল ‘ভয়ংকর সত্য’
থানায় ভাঙচুর চালাল জিজ্ঞাসাবাদের জন্য আটক ১৭ কিশোর 
কিশোর গ্যাংবিরোধী অভিযানের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়ার পর ১৭ কিশোর কুমিল্লার দাউদকান্দি থানার ভেতর ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
থানায় ভাঙচুর চালাল জিজ্ঞাসাবাদের জন্য আটক ১৭ কিশোর 
সাহায্য চাইছিল সড়কে পড়ে থাকা রক্তাক্ত নারী, ছবি তুলতে ব্যস্ত জনতা
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত এক নারী দীর্ঘ সময় রাস্তায় পড়ে থাকলেও তাকে উদ্ধারের বদলে ছবি ও ভিডিও ধারণে ব্যস্ত ছিলেন আশপাশের অনেকে।
সাহায্য চাইছিল সড়কে পড়ে থাকা রক্তাক্ত নারী, ছবি তুলতে ব্যস্ত জনতা
মঠবাড়িয়ায় ৫ লাখের বেশি মানুষ থাকলেও নেই ব্লাড ব্যাংক
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পাঁচ লাখের বেশি মানুষের স্বাস্থ্যসেবায় চরম ভোগান্তি আর অনিশ্চয়তার নাম ব্লাড ব্যাংক। উপজেলায় সরকারি বা প্রাতিষ্ঠানিক কোনো স্থায়ী ব্লাড ব্যাংক বা আধুনিক রক্ত সংরক্ষণাগার না থাকায় জরুরি মুহূর্তে রোগীদের স্বজনদের ছুটতে হয় দিশেহারা হয়ে। সময়মতো রক্ত না পেয়ে অনেক সময় সংকটাপন্ন রোগীদের জীবন ঝুঁকির মুখে পড়ছে।
মঠবাড়িয়ায় ৫ লাখের বেশি মানুষ থাকলেও নেই ব্লাড ব্যাংক
কুমিল্লায় রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৬২৪
কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে এখন পর্যন্ত ৬২৪ জনকে আটক করা হয়েছে।
কুমিল্লায় রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৬২৪
আরও পড়ুন
গঙ্গাচড়ায় পরীক্ষায় ওএমআর বদলের অভিযোগে ৪ শিক্ষকের বিরুদ্ধে মামলা
ভাগ্নেবউয়ের ঘরে ঢুকে নিজেকে ‘থামাতে পারলেন না’ মামাশ্বশুর, অতঃপর...
অন্তরঙ্গ অবস্থায় ছাত্রলীগের ফুলবাবু ধরা, অতঃপর...
প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার