ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ব্যাগে কুড়াল নিয়ে পরীক্ষা কেন্দ্রে স্কুলছাত্র, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১৩ পিএম
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফল উপজেলায় দাখিল পরীক্ষা কেন্দ্রে ব্যাগে কুড়ালসহ এক স্কুলছাত্রকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আরও পাঁচ দাখিল পরীক্ষার্থীকে থানায় নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার নাজিরপুর ধানদী কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আটক স্কুলছাত্র সিফাত (১৫) বাউফলের বড় ডালিমা গ্রামের জহিরুল ইসলামের ছেলে। সে ছোট ডালিমা আব্দুস সালাম মৃধা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

থানায় নেওয়া অন্য পরীক্ষার্থীরা হলেন, মো. মাসুম মৃধা, মো. সিহাব হোসেন, মো. মিয়াদ হোসেন, মো. নয়ন হোসেন ও মো. হৃদয় হোসেন।

পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৮ এপ্রিল) আরবি দ্বিতীয়পত্র পরীক্ষার সময় খাতা দেখে লেখাকে কেন্দ্র করে দুই মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বাগবিতণ্ডা হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। বৃহস্পতিবার বাংলা প্রথমপত্র পরীক্ষা শেষে বিষয়টি শিক্ষকদের মধ্যস্থতায় মীমাংসা করা হলেও পরীক্ষার পর আবারও উত্তেজনা তৈরি হয়।

দুপুর ১টার দিকে কেন্দ্র ত্যাগের সময় দায়িত্বে থাকা পুলিশ সিফাতের ব্যাগ তল্লাশি করে একটি কুড়াল উদ্ধার করে তাকে আটক করে। এ সময় তার সঙ্গে থাকা আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে।

নাজিরপুর ধানদী কামিল মাদ্রাসা কেন্দ্রের সুপার মাওলানা মো. নুরুল আমিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিফাত স্বীকার করেছে যে, বড় ডালিমা দাখিল মাদ্রাসার এক পরীক্ষার্থীর ডাকে সে সংঘর্ষে অংশ নিতে কুড়াল নিয়ে এসেছিল।

আরও পড়ুন

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, আটক সবাই অপ্রাপ্তবয়স্ক। তাদের বিষয়ে শিশু আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তারা বর্তমানে থানায় রয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাদারীপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।
মাদারীপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য নির্দেশনা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে ভ্রমণের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে হাইওয়ে পুলিশ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য নির্দেশনা
‘সংকট সমাধানে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত, সরকার ভ্রুক্ষেপ করেনি’
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে বিরোধী দলের পক্ষ থেকে সরকারকে বারবার পরামর্শ দেওয়া হয়েছে।
‘সংকট সমাধানে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত, সরকার ভ্রুক্ষেপ করেনি’
স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে আটক গৃহবধূ
মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের টিকারবিলা বাজারের পাশে পশ্চিম রাজাপুর গ্রামে নিজ বাড়িতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে গলা কেটে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের স্ত্রী ফারজানা বেগমকে (২৭) আটক করেছে পুলিশ।
স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে আটক গৃহবধূ
ওভারটেক করতে গিয়ে কাভার্ডভ্যানে চাপা পড়ল অটোরিকশা, নিহত ২
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পাঁচদোনা-টঙ্গী সড়কের ভাটপাড়া বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ওভারটেক করতে গিয়ে কাভার্ডভ্যানে চাপা পড়ল অটোরিকশা, নিহত ২
আরও পড়ুন
দিনদুপুরে ফিল্মি স্টাইলে কিশোরীকে তুলে নিয়ে উধাও দুই যুবক, অতঃপর...
সন্ত্রাসবিরোধী মামলায় যে শর্তে জামিন পেল সেই স্কুলছাত্র
ছাত্রীকে বাগে পেয়ে ‘সর্বনাশ’ করেন শিক্ষক, অতঃপর...
স্কুলছাত্রীর ‘সর্বনাশ’ করে বাড়ির সামনে ফেলে যান রুবেল, অতঃপর...