আজ যেসব এলাকায় সাড়ে ৩ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ০৮:৫৭ এএম


আজ যেসব এলাকায় সাড়ে ৩ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
বিদ্যুতের লাইন। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ শহরে জরুরি সংস্কার কাজের জন্য মঙ্গলবার (৫ মে) দুপুর থেকে সাড়ে ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র থেকে ৩৩/১১ কেভি উপকেন্দ্র পর্যন্ত সোর্স লাইনের একটি টাওয়ারের গোড়া মরিচায় মারাত্মকভাবে ক্ষয়ে গেছে। কালিপুর হাওর এলাকায় ওই স্থানে নতুন পোল স্থাপনের জরুরি সংস্কার কাজের জন্যই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। তবে কাজ শেষ হওয়া মাত্রই পুনরায় দ্রুততম সময়ে সংযোগ চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

​সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমদ।

তিনি জানান, লাইনের নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতেই এ জরুরি মেরামত কাজ হাতে নেয়া হয়েছে। নির্ধারিত সময়ের পর কাজ শেষ হওয়া মাত্রই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission