ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে বিপুল মাদক, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ ১০ জন আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ মে ২০২৬, ০১:৪৩ পিএম
ছবি: আরটিভি

নারায়ণগঞ্জের ফতুল্লার একটি বাড়িতে র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও নগদ ১০ লাখের বেশি টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ১০ জনকে আটক করা হয়।

র‍্যাব জানায়, মঙ্গলবার (৫ মে) দুপুরে শহরের বোয়ালিয়া খাল লিচুবাগ এলাকায় র‍্যাবের অভিযানে হামলা ও তিনজন র‍্যাব সদস্যকে কুপিয়ে আহত করার ঘটনার পর থেকে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় থানা পুলিশের সহায়তায় গতকাল রাতে ফতুল্লার দেওভোগ নূর মসজিদ এলাকায় একটি ছয় তলা ও একটি দুই তলা বাড়িতে অভিযান চালায় র‍্যাব। এ সময় দুই বাড়িতে তল্লাশি করে প্রায় ৫ মণ গাঁজা, ১০ থেকে ১২ হাজার পিস ইয়াবা, টাকা গোনার মেশিন, ড্রোন, রাম দা, চাপাতি, ছুরি, চাইনিজ কুড়াল ও লোহার পাইপসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার হয় এবং এর সঙ্গে জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন

র‍্যাব আরও জানায়, জব্দ করা মাদক, অস্ত্র ও টাকাসহ আটকদের ফতুল্লা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদক ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভালো শিক্ষা অর্জনের মাধ্যমে জীবনে ভালো কিছু করা সম্ভব: নাজমুন নাহার বেবী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের সহসভাপতি নাজমুন নাহার বেবী বলেছেন, ভালো শিক্ষা অর্জনের মাধ্যমে জীবনে ভালো কিছু করা সম্ভব। উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি নিয়মিত পড়াশোনা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে।
ভালো শিক্ষা অর্জনের মাধ্যমে জীবনে ভালো কিছু করা সম্ভব: নাজমুন নাহার বেবী
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত ২৫
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ভেকিনগরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত ২৫
রংপুরে অ্যানথ্রাক্সের নতুন ক্লাস্টারের শঙ্কা
গাইবান্ধার সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পর্যন্ত ৩৪ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় রংপুর বিভাগ অ্যানথ্রাক্সের নতুন ক্লাস্টারে পরিণত হচ্ছে কি না, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি অনুসন্ধানে সেখানে দল পাঠিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
রংপুরে অ্যানথ্রাক্সের নতুন ক্লাস্টারের শঙ্কা
গোসলে গিয়ে আর ফেরা হলো না শাহীনের 
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রামু উপজেলার বাঁকখালী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 
গোসলে গিয়ে আর ফেরা হলো না শাহীনের 
জেলেদের ট্রলারে মাছের বদলে মিলল সাড়ে ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি
বরগুনার পাথরঘাটায় মাছ ধরার ট্রলারে করে চোরাচালানের সময় পাঁচজনকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় ট্রলার ও একটি কাভার্ডভ্যান থেকে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি উদ্ধার করা হয়েছে।
জেলেদের ট্রলারে মাছের বদলে মিলল সাড়ে ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি
আরও পড়ুন
পুলিশকে ঘুষ না দেওয়ায় আসামির ছেলেকে মারধরের অভিযোগ
লোকালয়ে কীভাবে এল কুমির জানে না কেউ, খুঁজছে বন বিভাগ
স্কুলের কথা বলে নদীতে নামে ৪ বন্ধু, ৩ জনের করুণ পরিণতি
ডোবায় মিলল ভাঙারি ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ