চাঁদপুরে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ 

বুধবার, ০৬ মে ২০২৬ , ০৮:০৩ পিএম


চাঁদপুরে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: আরটিভি

বিভিন্ন অপরাধে চাঁদপুরে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৪৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৬ মে) দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। অভিযান চলাকালে বিভিন্ন রোগ নির্ণয় পরীক্ষায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্য নেওয়ায় সাচার হলি কেয়ার ডিজিটাল মেডিকেল সেন্টারকে ১০ হাজার টাকা এবং একই অপরাধে ডায়মন্ড হসপিটাল অ্যান্ড ল্যাবকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

এছাড়া ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে গোপাল মেডিকেল হলকে ১০ হাজার টাকা ও মল্লিক ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মূল্য তালিকা প্রদর্শন না করায় ঢাকা এশিয়ান রেস্টুরেন্টকে ৩ হাজার টাকাসহ ৫টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম, কচুয়া উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission