সোনারগাঁয় অটোরিকশা উল্টে নিহত ১ 

সোনারগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ , ০৯:৩৯ পিএম


সোনারগাঁয় অটোরিকশা উল্টে নিহত ১ 
ছবি : আরটিভি

নারায়ণগঞ্জের সোনারগাঁয় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ইব্রাহিম (৪৮) নামে এক যাত্রী নিহত হয়েছে। 

বৃহস্পতিবার(৭ মে) বিকেলে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের সিংলাব এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম মিয়া রূপগঞ্জ উপজেলার সাহাপুর এলাকার রবিচন্দ্র সাহার ছেলে। সে একজন নওমুসলিম।

আরও পড়ুন

ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, এশিয়ান হাইওয়ে সড়কের সিংলাব এলাকায় একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে এক যাত্রী মারাত্মকভাবে আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission