ধামরাইয়ে দোকানের চাল কেটে ১৫ লাখ টাকার সোনার গহনা চুরি

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ০২:৩৪ পিএম


ধামরাইয়ে দোকানের চাল কেটে ১৫ লাখ টাকার সোনার গহনা চুরি
ছবি: আরটিভি

ঢাকার ধামরাইয়ে একটি সোনার দোকানের চাল কেটে সিন্দুক ভেঙে প্রায় ১৫ লাখ টাকার সোনার গহনা নিয়ে গেছে চোরেরা। 

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ভোররাতে উপজেলার ধামরাই বাজারের অভিক জুয়েলার্স নামে দোকানে এ ঘটনা ঘটে।

দোকানের মালিক বিপ্লব কুমার পাল বলেন, বুধবার (১৩ মে) রাত ৮টার দিকে দোকান বন্ধ করা হয়। পরে সকালে কর্মচারী দোকানে গিয়ে সার্টার খুলে দেখেন সিন্দুকের তালা ভাঙা। সে আমাকে ফোন দিয়ে জানালে দোকানে আসি। চোরেরা চালের টিন কেটে দোকানের ভেতরে ঢুকে এ চুরির ঘটনা ঘটিয়েছে। এতে স্বর্ণ ও রুপার তৈরি প্রায় ১৫ লাখ টাকার অলংকার নিয়ে গেছে।

আরও পড়ুন

ধামরাই জুয়েলারি ও স্বর্ণ বণিক সমিতির সদস্য মোবারক হোসেন বলেন, এর আগেও এ ধরনের কয়েকটা চুরির ঘটনা ঘটেছে। নৈশপ্রহরী থাকলেও তা শুধু নামেমাত্র। আমরা শুধু টাকা দিয়ে যাচ্ছি কিন্তু এর কোনো সুফল পাচ্ছি না। 

পুলিশ জানায়, ঘটনার রহস্য উদ্ঘাটন ও চোরদের শনাক্ত করতে দোকান ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। 

এদিকে এ ঘটনায় এলাকার ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission