ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

মান্দায় সরকারি শস্য সংগ্রহ অভিযান শুরু

মান্দা (নওগাঁ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ মে ২০২৬, ০১:৫১ পিএম
ছবি: আরটিভি

নওগাঁর মান্দা উপজেলায় উৎসবমুখর পরিবেশে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সরকার নির্ধারিত মূল্যে এবার প্রতি মণ ধান ১ হাজার ৪৪০ টাকা এবং প্রতি মণ চাল ১ হাজার ৯৬০ টাকা দরে কেনা হচ্ছে। এতে কৃষকদের মাঝে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টার দিকে উপজেলার প্রসাদপুর খাদ্য গুদাম (এলএসডি) প্রাঙ্গণে ফিতা কেটে সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, কৃষকরা কোনো ধরনের হয়রানি ছাড়াই অ্যাপসের মাধ্যমে ধান বিক্রি করতে পারবেন। স্বচ্ছতা ও সহজ প্রক্রিয়ার মাধ্যমে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ নিশ্চিত করা হবে বলেও জানানো হয়।

আরও পড়ুন

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে মান্দা উপজেলায় মোট ২ হাজার ৭১ মেট্রিক টন ধান, ২৬৭ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ২০৯ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকার নির্ধারিত প্রতি কেজি ধানের মূল্য ৩৬ টাকা হিসেবে প্রতি মণ ধানের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৪০ টাকা। এছাড়া প্রতি কেজি চাল ৪৯ টাকা হিসেবে প্রতি মণ চালের মূল্য ধরা হয়েছে ১ হাজার ৯৬০ টাকা। একইভাবে প্রতি কেজি গমের মূল্য ৩৬ টাকা হিসেবে প্রতি মণ গমের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৪০ টাকা।

উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ জানিয়েছে, আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ সংগ্রহ কার্যক্রম অব্যাহত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মান্দা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোছা. সাবরিন মোস্তারী, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম, প্রসাদপুর খাদ্য গুদামের পরিদর্শক মো. ইমরান হোসেন, মিল মালিক সমিতির মান্দা উপজেলা শাখার সভাপতি মো. ফরহাদ হোসেন চকদার, সাধারণ সম্পাদক সামছুল আলম হেলালসহ খাদ্য বিভাগের কর্মকর্তা, মিল মালিক ও স্থানীয় কৃষকরা।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, আহত ৯
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দিয়েছে একটি মাইক্রোবাস।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, আহত ৯
জামালপুরে ট্রাকচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রী ও ৮ মাসের শিশুর
জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতরা একই পরিবারের সদস্য। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহতদের মধ্যে রয়েছেন স্বামী, স্ত্রী ও তাদের আট মাস বয়সী শিশুকন্যা।
জামালপুরে ট্রাকচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রী ও ৮ মাসের শিশুর
টাঙ্গাইলে লোকালয়ে দুই মেছোবাঘ, আতঙ্কে গ্রামবাসী
টাঙ্গাইলের ঘাটাইলে লোকালয়ে দুটি মেছোবাঘের দেখা মিলেছে। শুক্রবার (৬ নভেম্বর) সকালে উপজেলার লক্ষীন্দর ইউনিয়নের তালতলা গ্রামে একটি বাড়ির পাশের ঝোপঝাড়ে প্রাণী দুটি দেখতে পান স্থানীয়রা।
টাঙ্গাইলে লোকালয়ে দুই মেছোবাঘ, আতঙ্কে গ্রামবাসী
বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই দিতে চায় সরকার: গিয়াস উদ্দিন রিমন
নতুন বছরের প্রথম দিনেই দেশের সকল শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেওয়া সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন।
বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই দিতে চায় সরকার: গিয়াস উদ্দিন রিমন
ধামরাইয়ে ২ রাতে দুই বাসে আগুন
ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়ক ও এর আশপাশের এলাকায় টানা দুই রাতে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ধামরাইয়ে ২ রাতে দুই বাসে আগুন
আরও পড়ুন
সরকারি পর্যায়ে খাদ্যশস্যের মজুত ছাড়িয়েছে ১৬ লাখ ৯০ হাজার মেট্রিক টন
দেশে ২২ লাখ ১০ হাজার ৬৭০ টন খাদ্যশস্য মজুদ আছে: খাদ্য উপদেষ্টা