বাগেরহাটে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ 

বুধবার, ২০ মে ২০২৬ , ০৩:২৩ পিএম


বাগেরহাটে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
ছবি: আরটিভি

বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কে মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

বুধবার (২০ মে) সকালে চুলকাঠির ভট্ট বালিঘাটায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে আব্দুল কাদের নামে একজনের নাম জানা গেছে। তিনি বাগেরহাটের ফকিরহাট উপজেলার জাড়িয়া ভবনা এলাকার বাসিন্দা। তিনি মটরসাইকেলের চালক ছিলেন।

কাটাখালী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (উসি) মো. জাফর আহমেদ জানান, মোংলা থেকে মোটরসাইকেলযোগে তিন আরোহী খুলনার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলটি ট্রাকের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত দুজনকে ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নেওয়া হলে তাদের দুজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

আরও পড়ুন

বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এজাজুল ইসলাম বলেন, দুই পুরুষকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছে ফায়ার সার্ভিস। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা শেখ মামুনুর রাশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission