লিচু নিয়ে শ্বশুরবাড়ি গিয়ে প্রাণ গেল বৃদ্ধের, ঘটনা কী

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৫ মে ২০২৬ , ০৭:০৩ পিএম


লিচু নিয়ে শ্বশুরবাড়ি গিয়ে প্রাণ গেল বৃদ্ধের, ঘটনা কী
ছবি: আরটিভি

ময়মনসিংহের ভালুকা থেকে গাজীপুরের শ্রীপুরে সাবেক শ্বশুরবাড়িতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন হাফিজ উদ্দিন (৬৩) নামের এক ব্যক্তি।

নিহতের স্বজন ও পুলিশ সুত্রে জানা গেছে, সোমবার (২৫মে) সকালে হাফিজ উদ্দিন তার এক বন্ধু নাজমুলকে সাথে গয়েশপুর বাজার থেকে মেয়ের জন্য লিচু কিনে সাবেক শ্বশুরবাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া গ্রামে যান হাফিজ উদ্দিন। 

জানা যায়, নাজমুলকে মোবাইল ফোন দিয়ে বাহিরে বসিয়ে রেখে বাড়ির ভিতরে যান হাফিজ উদ্দিন। কিছুক্ষণ পরে নাজমুল বাড়ির ভিতর প্রবেশ করে দেখেন হাফিজ উদ্দিন রক্তাক্ত অবস্থায় ক্ষেতের মধ্যে গড়াগড়ি করেছে। এ সময় হাফিজ উদ্দিনের সাবেক স্ত্রী নাজমা আক্তার, সাবেক শ্বশুর ও শাশুড়ি নাজমুলকেও মারধর করে। পরে নাজমুল হাফিজ উদ্দিনকে উদ্ধার করে একটি ব্যাটারিচালিত রিকশায় করে ভালুকায় তার নিজের বাড়িতে নিয়ে আসেন। 

ঘটনার স্বাক্ষী নাজমুল আরটিভিকে জানান, সকালে গয়েশপুর বাজার থেকে মেয়ের জন্য লিচু কিনে হাফিজ তাকে নিয়ে তার সাবেক শ্বশুর বাড়িতে যান এবং সেখানে বাড়ির বাহিরে তাকে বসিয়ে রেখে ভিতরে যান হাফিজ উদ্দিন। কিছুক্ষণ পরে তাকে ডাকার জন্য গেলে রক্তাক্ত অবস্থায় ক্ষেতের মধ্যে গড়াগড়ি করেতে দেখেন পরে তাকেও মারধর করে হাফিজ উদ্দিনের শ্বশুর বাড়ি লোকজন। একপর্যায়ে হাফিজ উদ্দিনের ‘মরদেহ’ উদ্ধার করে অটোরিকশায় নিজ বাড়িতে নিয়ে আসেন।

রিগান নামে স্থানীয় একজন বলেন, নাজমা আক্তার হাফিজ উদ্দিনের তৃতীয় স্ত্রী। বছর দুয়েক আগে নাজমা আক্তার এর সাথে ডিভোর্স হয় এবং পরে পুনরায় অন্যত্র নাজমা আক্তারের বিয়ে হয়। নাজমা আক্তারের ঘরে হাফিজ উদ্দিনে তিনটি সন্তান রয়েছে যার মধ্যে রাব্বি (১৮), নিরব (১৪) নামে দুই ছেলে ও হাবিবা (৬) নামে একটি শিশু কন্যা সন্তান রয়েছে।

হাফিজ উদ্দিন তার শিশু কন্যা হাবিবাকে দেখার জন্য পার্শ্ববর্তী উপজেলার গয়েশপুর বাজার থেকে লিচু কেনেন। এরপর তিনি মেয়ের সাথে দেখা করতে গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া গ্রামে সাবেক শ্বশুরবাড়িতে যান। পরে তার সাবেক স্ত্রী, শ্বশুর, শাশুড়ি, শ্যালকরা মিলে তাকে হত্যা করেন এবং মরদেহ নিজ বাড়িতে পাঠিয়ে দেন।

তবে কী কারণে হত্যা করা হয়েছে তা নিশ্চিত করে জানাতে পারেননি কেউ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া জন্য শ্রীপুর থানায় বার্তা প্রেরণ করা হয়েছে।  

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission