ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

প্রশাসনের দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই: ড. মঈন খান

নরসিংদী প্রতিনিধি,আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০৫:৪৬ পিএম
ছবি: আরটিভি

প্রশাসনের দলীয় রাজনীতি করার কোনো প্রয়োজন নেই; তারা দেশের মানুষের জন্য কাজ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান।

শুক্রবার (২৬ জুন) সকালে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে জিআরের চাল ও ক্রয়কৃত ঢেউটিনের বিপরীতে গৃহমঞ্জুরি বাবদ অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. মঈন খান বলেন, বাংলাদেশের নীতি নির্ধারণ করবেন জনপ্রতিনিধিরা, আর সেই নীতির বাস্তবায়ন করবেন সরকারি কর্মকর্তারা। সরকারি কর্মকর্তাদের নীতি নির্ধারণ করার কাজ নয়।

তিনি আরও বলেন, বিগত সময়ে আওয়ামী লীগ সরকার প্রশাসনকে দলীয়করণ করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। ওই অর্থ দিয়ে দেশের মানুষের উন্নয়ন করা সম্ভব ছিল।

অনুষ্ঠান শেষে ড. মঈন খান শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মধ্যে জিআরের চাল, ঢেউটিনের অনুদান এবং গৃহমঞ্জুরি বাবদ নগদ অর্থ বিতরণ করেন।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার রাকিন মাশরুর খান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতা-কর্মী।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ছাগলে সীমগাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে হামলা-মারধর, এক নারীসহ আহত ৩ জন
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ছাগলে সীমখেতের পাতা খাওয়াকে কেন্দ্র করে মমতাজ বেগম নামের এক নারীর বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় মারধরের শিকার হয়ে মমতাজ বেগম এবং তার দুই ছেলে গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে একজন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলার সাতনালা ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। আহত ব্যক্তিরা হলেন চেয়ারম্যানপাড়ার ছফিরউদ্দিনের স্ত্রী মমতাজ বেগম, তাঁর দুই ছেলে মোয়াজ্জেম হোসেন (২৫) ও আবদুল মোত্তালেব(৪৪)। তাদের মধ্যে মোয়াজ্জেম বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ২৮ নম্বর শয্যায় চিকিৎসাধীন। আব্দুল মোত্তালেবকে গত বুধবার বিকেলে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ ঘটনায় চিরিরবন্দর থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন হামলার শিকার ওই পরিবারটি। মমতাজ বেগমের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, গত সোমবার সকালে মমতাজ বেগমের পোষা একটি ছাগল একই ইউনিয়নের মুন্সীপাড়া এলাকার প্রতিবেশী সিরাজুল ইসলামের সীমখেতে ঢুকে পড়ে। ছাগলটি সীম গাছের পাতা খেয়ে ফেলে। এ নিয়ে ওই দিন বিকেলে সিরাজুল ইসলাম মমতাজ বেগমের বাড়িতে গিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ পরিবারের। এ সময় মমতাজের ছেলে মোয়াজ্জেমের সঙ্গে সিরাজুলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। মমতাজের বড় ছেলে আবদুল মান্নানের অভিযোগ, পরদিন মঙ্গলবার সকালে আগের দিনের ঘটনার জের ধরে সিরাজুল তার ছেলে সোহেল রানা (২৫) অজ্ঞাতনামা কয়েকজনকে নিয়ে তাদের বাড়িতে আসেন। এ সময় তাদের কয়েকজনের হাতে ধারালো চাকুসহ দেশীয় অস্ত্র ছিল। তারা বাড়িতে এসে আবারও গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে ধাক্কাধাক্কির মধ্যে ঘরের দরজা ভেঙে ফেলা হয়। এরপর মোয়াজ্জেম ও আবদুল মোত্তালেবের সঙ্গে সিরাজুলের সঙ্গে আসা লোকজনের মারামারি হয়। তার ভাই মোয়াজ্জেমের কপালে, কানে, ডান বাহুতে গুরুতর জখম হয়। মেজোভাই আব্দুল মোত্তালেবের বাম হাতে জখম হয়। এ সময় তার মা মমতাজ বেগমকেও মারধর করা হয়। তার গলায় থাকা স্বর্ণের চেইন এবং ঘরের ওয়ারড্রপে রাখা টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করেন মমতাজ বেগমের বড় মেয়ে সামশুন নাহার।  মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে গিয়ে দেথা যায়, জখম হওয়া জায়গায় সেলাই দেওয়া হয়েছে মোয়াজ্জেমের। হাসপাতালের বেডে শুয়ে আছেন তিনি। পাশেই বসা তার স্বজনরা। স্বজনরা জানান, আহত অবস্থায় দুই ভাইকে প্রথমে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে এসব অভিযোগের বিষয়ে সিরাজুল ইসলাম বা তার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন,  শুক্রবার ঘটনাস্থলে মোশারফ নামে এক পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে। সব কিছু শুনেই যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আরটিভি/ এসকেডি
ছাগলে সীমগাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে হামলা-মারধর, এক নারীসহ আহত ৩ জন
এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 
এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী
‘আগে প্রশাসনের শুদ্ধি অভিযান চালান’, সারের লাইসেন্স নিয়ে এমপি বাবুর ফেসবুক পোস্ট
সারের লাইসেন্স বিতরণকে কেন্দ্র করে উপজেলা ও জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু। লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে অনৈতিক লেনদেন ও আওয়ামী লীগের লোকজনকে সুযোগ দেওয়ার চেষ্টার অভিযোগ তুলে শুক্রবার দুপুর ১টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন তিনি। ফেসবুক পোস্টে সংসদ সদস্য অভিযোগ করেন, সারের লাইসেন্স পাইয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তি টাকা দিতে চাইলেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন। ঈশ্বরগঞ্জে কোনো ধরনের অনৈতিক সুবিধা নেননি এবং ভবিষ্যতেও নেবেন না বলে উল্লেখ করেন তিনি। সরিষা ইউনিয়নে সারের লাইসেন্স বিতরণের প্রসঙ্গ টেনে এমপি বাবু লেখেন, তার দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও অর্থের বিনিময়ে সুবিধা নিতে আগ্রহীদের লাইসেন্স দেওয়া হলে উপজেলা ও জেলা প্রশাসনের সততা নিয়ে প্রশ্ন ওঠে। প্রশাসনের কর্মকর্তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পোস্টে সংসদ সদস্য দাবি করেন, লাইসেন্স বিতরণে কারা কত শতাংশ অর্থ নিচ্ছেন, সে বিষয়ে তিনি অবগত। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক জবাব না পাওয়া পর্যন্ত ঈশ্বরগঞ্জে তার মনোনীত কোনো ব্যক্তিকে সারের লাইসেন্স নিতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। ক্ষোভ প্রকাশ করে এমপি বাবু আরও লেখেন, তার দলের নেতাকর্মীরা মামলা-হামলার শিকার হবেন, আর অর্থের বিনিময়ে অন্যদের সারের লাইসেন্স দেওয়া হবে—এটি মেনে নেওয়া হবে না। এমনকি নিজেদের অর্থায়নে থানার জন্য গাড়ি দেওয়ার উদ্যোগের কথা উল্লেখ করে প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পোস্টের শেষাংশে প্রশাসনের জবাবদিহি ও শুদ্ধি অভিযানের দাবি জানিয়ে সংসদ সদস্য লেখেন, রাজনৈতিক নেতাদের শুদ্ধি অভিযানের আগে প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে ‘অপারেশন ক্লিন হার্ট’ চালানো প্রয়োজন। আরটিভি/ এসকেডি
‘আগে প্রশাসনের শুদ্ধি অভিযান চালান’, সারের লাইসেন্স নিয়ে এমপি বাবুর ফেসবুক পোস্ট
চট্টগ্রামে হাত-পা বাঁধা গৃহবধূর লাশ উদ্ধার
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিদ্যালয়-সংলগ্ন জমির আইল থেকে হাত-পা বাঁধা এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
চট্টগ্রামে হাত-পা বাঁধা গৃহবধূর লাশ উদ্ধার
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত নুরে আলমের চিকিৎসা নিয়ে শঙ্কা
একসময় বিদ্যুতের খুঁটিতে উঠে মানুষের ঘরে আলো পৌঁছে দিতেন। জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করাই ছিল তার কাজ। কিন্তু সেই বিদ্যুৎই এক মুহূর্তে বদলে দিয়েছে লাইনম্যান মো. নূর আলমের জীবন। কর্মস্থলে দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মানবেতর জীবন পার করছেন তিনি।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত নুরে আলমের চিকিৎসা নিয়ে শঙ্কা
আরও পড়ুন
‘জলপরী’ দেখতে পাঁচ দিন ধরে পুরনো পুকুরে ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
সার কারখানা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
১১৭ জনকে নিয়োগ দেবে সিভিল সার্জনের কার্যালয়, এসএসসি পাসেই আবেদন