ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

বিয়ে করতে না পেরে ছেলের বিরুদ্ধে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ মে ২০২৬, ০৬:১৩ পিএম
ছবি: সংগৃহীত

ফরিদপুরের আলফাডাঙ্গায় হোসেন শেখ (২৯) নামের এক যুবকের বিরুদ্ধে মাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যারা অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৯টার দিকে উপজেলার বানা ইউনিয়নের পন্ডিত বানা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ফুলজান বেগম ওই গ্রামের হাফিজার শেখের স্ত্রী। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে হোসেন শেখ পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় শ্রমিক হোসেন শেখ বিয়ে করতে চাইতেন। তবে, পরিবার থেকে তাকে বিয়ে দেওয়ার ব্যাপারে আগ্রহ দেখানো হয়নি। এ নিয়ে তিনি তার মায়ের উপর ক্ষিপ্ত ছিল হোসেন।

আজ সকালে হোসেনের ঘরের সামনে তার মা ফুলজান বেগম একটি ফুলগাছের চারা রোপণ করতে যান। এ সময় মা ও ছেলের মধ্যে সাংসারিক নানা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়।

স্থানীয়রা বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, পূর্বের পারিবারিক কলহ এবং সকালের গাছ লাগানো নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে হোসেন চরম উত্তেজিত হয়ে পড়েন। এ সময় ঘরে থাকা কোদাল দিয়ে তিনি মা ফুলজান বেগমের মাথায় সজোরে কোপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ছেলেটা কিছুটা খ্যাপাটে প্রকৃতির। নানা ছোটখাটো বিষয় নিয়ে মায়ের সাথে ঝগড়া করতো। আবার নিজের ভুল বুঝতে পেরে মায়ের কাছে ক্ষমাও চাইতো। অনেকটা 'আধা পাগল' টাইপের। সে বিয়ে করতে আগ্রহী ছিল। তবে মা এ ব্যাপারে সাহায্য না করায় সে তার মায়ের উপর ক্ষিপ্ত ছিল। তার থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে।

ওসি আরও বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত যুবক পালিয়ে গেছেন। তিনি কোনো মুঠোফোন ব্যবহার না করায় তার অবস্থান শনাক্ত করতে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে, তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ধারণ ক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি ঝিনাইদহ কারাগারে
ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার তুলনায় প্রায় চারগুণ বন্দি থাকায় বেড়েছে অতিরিক্ত চাপ। কারাগারের মালামাল রাখার স্থানসহ কারাগারের ঘরগুলোর বাইরের বারান্দায়ও বন্দিদের রাখা হচ্ছে। এতেও সমস্যার সমাধান মিলছে না।
ধারণ ক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি ঝিনাইদহ কারাগারে
স্ত্রীকে অচেতন করে হত্যার চেষ্টা, স্বামী আটক 
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ফয়লা গ্রামে স্ত্রীকে অচেতন করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে মনজুর হোসেন অপুর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
স্ত্রীকে অচেতন করে হত্যার চেষ্টা, স্বামী আটক 
প্রধানমন্ত্রীকে একনজর দেখতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহাসড়কে নেতাকর্মীদের ভিড়
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো ফেনী যাচ্ছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
প্রধানমন্ত্রীকে একনজর দেখতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহাসড়কে নেতাকর্মীদের ভিড়
যশোর সেনানিবাসে ১১ হাজার শিমুল-মসলিন তুলার চারা বিতরণের উদ্যোগ
যশোর সেনানিবাসের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে বুধবার (৩০ সেপ্টেম্বর) তুলা উন্নয়ন বোর্ড যশোরের কর্মকর্তাদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যশোর সেনানিবাসে ১১ হাজার শিমুল-মসলিন তুলার চারা বিতরণের উদ্যোগ
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
ফেনীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রহমান।
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
আরও পড়ুন
ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
পালিয়ে বিয়ের দুই মাস পর ৮ম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু, হাসপাতালে মরদেহ রেখে স্বামী উধাও
এসআরবি পরিচয়ে ব্যবসায়ীর ৭ লাখ টাকা ছিনতাই
মাদারীপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩