ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

মোটরসাইকেল-অটোরিক্সার সংঘর্ষে দুই কিশোরের মৃত্যু

পটুয়াখালী (রাঙ্গাবালী) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ মে ২০২৬, ০৪:০১ পিএম
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপায় মোটরসাইকেল ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল আনুমানিক ১০টায় গলাচিপা কলেজপাড়া রোডের গ্রামীণ ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন তামিম (১৫) এবং মো. ফয়সাল (১৬)। তারা গলাচিপা পৌরসভার ২নং ওয়ার্ড শ্যামলীবাগ এলাকার বাসিন্দা এবং সম্পর্কে চাচাতো ভাই।

স্থানীয়রা জানায়, কালিকাপুর থেকে গলাচিপার উদ্দেশ্যে আসা মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চলছিল। এ সময় অটোরিক্সা রাস্তা পার হয়ে বিপরীত দিকের গলিতে ঢোকার চেষ্টা করলে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সাথেও ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তামিম নিহত হন।

গুরুতর আহত অবস্থায় ফয়সালকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানা যায়।

অন্যদিকে, অটোরিক্সা চালক সোহাগ হাং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একই ঘটনায় অটোরিক্সার যাত্রী ফরিদ হাং (২৫) গুরুতর আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

এ ঘটনায় শ্যামলীবাগ ও ২ নম্বর ওয়ার্ডসহ পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয়দের মধ্যে বিরাজ করছে শোক ও আতঙ্ক।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আদালত প্রাঙ্গণে স্লোগান দিয়ে ‘খেসারত’ দিলেন আইভীর আইনজীবীসহ ৩ জন
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর আইনজীবীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  
আদালত প্রাঙ্গণে স্লোগান দিয়ে ‘খেসারত’ দিলেন আইভীর আইনজীবীসহ ৩ জন
টঙ্গীর ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী-বিজিবি
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ উৎপাদন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
টঙ্গীর ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী-বিজিবি
রাজশাহীতে ৪৫ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে আলোচনা
আর মাত্র দুই দিন পর শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসব ঘিরে রাজশাহীর মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমায় রঙের আঁচড়, মণ্ডপ সাজসজ্জা ও পূজার আনুষঙ্গিক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন আয়োজক ও কারিগরেরা। এর মধ্যে রাজশাহীর টাইগার সংঘের ৪৫ ফুট উচ্চতার দুর্গাপ্রতিমা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।
রাজশাহীতে ৪৫ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে আলোচনা
ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
মন্দিরের তালা ভেঙে ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি
সুনামগঞ্জ পৌর শহরের বাধনপাড়া আবাসিক এলাকার একটি বাসার পারিবারিক মন্দিরের তালা ভেঙে ১৫০ বছরের পুরোনো রাধা-মদনমোহনের দুইটি মূল্যবান মূর্তি এবং এর গায়ে থাকা গহনাসহ বিভিন্ন পূজার সামগ্রী চুরির ঘটনা ঘটেছে।
মন্দিরের তালা ভেঙে ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি
আরও পড়ুন
শুরু হচ্ছে নিষেধাজ্ঞা, হতাশা নিয়ে ঘাটে ফিরছেন জেলেরা
অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং যন্ত্রে বদলে যাচ্ছে পায়রা বন্দর
এক বাড়িকে সুবিধা দিতে ৪১ লাখ টাকার সেতু!
পটুয়াখালীর চর বিজয় দ্বীপে দেখা মিললো দৃষ্টিনন্দন ভেরডিটার ফ্লাইক্যাচার পাখি