নাটোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২ শিশু নিহত, বাবা-মা হাসপাতালে

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ০৬:০৯ পিএম


নাটোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২ শিশু নিহত, বাবা-মা হাসপাতালে
ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক প্রকৌশলীর দুই শিশু সন্তানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রকৌশলী নিজে, তার স্ত্রী ও মাসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রয়না এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহীর লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা প্রকৌশলী আকিব তার পরিবার নিয়ে একটি মাইক্রোবাসে করে রাজশাহী থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। দুপুর আড়াইটার দিকে তাদের বহনকারী মাইক্রোবাসটি বড়াইগ্রাম উপজেলার রয়না এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই প্রকৌশলী আকিবের চার মাস বয়সী শিশুপুত্র ইজাজ প্রাণ হারায়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তারা গুরুতর আহত অবস্থায় প্রকৌশলী আকিব, তার স্ত্রী এ্যানী, চার বছর বয়সী ছেলে ইহান এবং আকিবের মা কনাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথেই শিশু ইহানের মৃত্যু হয়। বর্তমানে আহত প্রকৌশলী আকিব, তার স্ত্রী এ্যানী ও মা কনা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন

বনপাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঢাকা পোস্টকে জানান, ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলে এক শিশুর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহত ও আহতদের উদ্ধার করে। আহতদের হাসপাতালে নেওয়ার পথে অপর এক শিশুর মৃত্যু হয়। তাদের সকলের বাড়ি রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকায়।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission