বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে খুলনা বিভাগ থেকে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এম কামরুজ্জামান। নবগঠিত এই কমিটিতে তাকে ২য় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে স্থান দেওয়া হয়েছে।
এম কামরুজ্জামান খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার ৮ নম্বর চাঁদপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের সন্তান।
এর আগে তিনি ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক আইন সম্পাদক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, কামরুজ্জামান ছোটবেলা থেকেই জাতীয়তাবাদী আদর্শের পরিবারে বেড়ে ওঠেন। দলের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে তার রয়েছে গভীর যোগাযোগ।
নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, তিনি রাজপথের একজন কর্মী বান্ধব নেতা হিসেবে পরিচিত। বিগত ১৭ বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন ও গণতান্ত্রিক রাজনৈতিক ধারা অব্যাহত রাখতে তিনি রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
এদিকে যুবদলের কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পাওয়ায় এম কামরুজ্জামানকে অভিনন্দন জানিয়েছেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ ও সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা। এছাড়া ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান ও সাধারণ সম্পাদক রাজীব হাসানসহ স্থানীয় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
আরটিভি/এআর




