ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুজনের

স্টাফ রিপোর্টার (রাজশাহী), আরটিভি নিউজ

বুধবার, ১০ জুন ২০২৬ , ০১:৩১ পিএম


ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুজনের
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় দু্জন নিহত হয়েছেন। ছবি: আরটিভি

রাজশাহীতে ট্রাক ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

বুধবার (১০ জুন) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে মোহনপুর উপজেলার খাড়ইল মিলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, খাড়ইল মিলঘর এলাকায় একটি যাত্রীবাহী মাহিন্দ্রার সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হলে মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মাহিন্দ্রায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

এ সময় দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন নওগাঁ জেলার মান্দা উপজেলার চক শ্যামরাই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মারুফ হোসেন (৩৭)। তিনি কেশরহাট ইসলামী ব্যাংকের কর্মরত এক কর্মকর্তা।

Capture3

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। 

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং আরও দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

আরও পড়ুন

অন্যদিকে, নিহত মারুফ হোসেনের মরদেহ উদ্ধার করে মোহনপুর থানায় নেওয়া হয়েছে।

এ বিষয়ে মোহনপুর থানার এসআই ইয়ামিন আলী জানান, দুর্ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission