ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্দেশনার মাঝেও ময়মনসিংহে মেলায় ২৫০ কেভিএ ট্রান্সফরমার

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জুন ২০২৬, ০১:০৬ পিএম
ছবি: আরটিভি

দেশজুড়ে বিদ্যুৎ সাশ্রয়ে সরকার বিভিন্ন নির্দেশনা জারি করলেও ময়মনসিংহে চলমান মাসব্যাপী বাণিজ্য মেলাকে কেন্দ্র করে দেখা দিয়েছে বিতর্ক। সন্ধ্যার পর দোকানপাট ও বিপণিবিতান বন্ধ রাখার সরকারি নির্দেশনার বিপরীতে মেলায় আলোকসজ্জা, বৈদ্যুতিক রাইড ও বিনোদনমূলক আয়োজন নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকদের মধ্যে ভিন্নমুখী প্রতিক্রিয়া ও মতভেদ দেখা যায়।

ময়মনসিংহ নগরীর কাচারিঘাট মাঠে আয়োজিত এ বাণিজ্য মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৭টা পর্যন্ত চললেও সন্ধ্যার পরও সেখানে চোখে পড়ে রঙিন আলোকসজ্জা ও বিভিন্ন বৈদ্যুতিক রাইডের কার্যক্রম। মেলার জন্য বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে আলাদাভাবে ২৫০ কেভিএ ক্ষমতার একটি ট্রান্সফরমার স্থাপন করা হয়েছে।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, বিদ্যুৎ সাশ্রয়ের স্বার্থে সাধারণ ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সন্ধ্যা ৭টার মধ্যে কার্যক্রম গুটিয়ে নিতে বলা হলেও মেলায় বিদ্যুতের ব্যাপক ব্যবহার অব্যাহত রয়েছে।

ময়মনসিংহ ব্যবসায়ী সমিতির নেতা তৌহিদুল ইসলাম ছোটন বলেন, আমরা সরকারি নির্দেশনা মেনে নির্ধারিত সময়ের মধ্যে দোকান বন্ধ করছি। অথচ মেলায় রাত পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার হচ্ছে। এটি দ্বৈত নীতি ছাড়া আর কিছু নয়।

তবে বিদ্যুৎ বিভাগ বলছে, সরকারি নির্দেশনা অনুসরণ করেই মেলার কার্যক্রম পরিচালনার শর্ত দেওয়া হয়েছে। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির উপ-বিভাগীয় প্রকৌশলী শরিফুল আলম জানান, মেলা কর্তৃপক্ষকে সন্ধ্যা ৭টার মধ্যে সরকারি বিদ্যুতের ব্যবহার বন্ধ করে পরবর্তীতে জেনারেটরের মাধ্যমে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনও একই ধরনের অবস্থানের কথা জানিয়েছে। ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন, শর্তসাপেক্ষে মেলার অনুমতি দেওয়া হয়েছে। সন্ধ্যা ৭টার মধ্যে সরকারি বিদ্যুতের ব্যবহার সীমিত করার নির্দেশনা রয়েছে। শর্ত ভঙ্গ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে বাস্তবে শর্ত কতটা মানা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। তাদের দাবি, বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি কার্যকর করতে হলে নিয়ম-কানুন সবার জন্য সমানভাবে প্রয়োগ করতে হবে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম জব্দ
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালনমেলা উপলক্ষে পুলিশের অভিযানে গাঁজা সেবনের প্রায় দুই হাজার পিস সরঞ্জাম জব্দ করা হয়েছে। জব্দ করা এসব সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকা।
কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম জব্দ
‘বেশি বাড়াবাড়ি করিও না’: অনিয়মের প্রশ্নে সাংবাদিকদের ইউপি চেয়ারম্যান
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দ সরকারি চাল বিতরণে অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে।
‘বেশি বাড়াবাড়ি করিও না’: অনিয়মের প্রশ্নে সাংবাদিকদের ইউপি চেয়ারম্যান
তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা
কিশোরগঞ্জের তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘরের দেয়াল, রান্নাঘর, উঠান ও শাকসবজির ক্ষেত সবখানেই ছড়িয়ে পড়েছে ছোট-বড় অসংখ্য শামুক।
তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা
স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ
ঝিনাইদহে মনিকা ইয়াসমিন (২১) নামের দুই সন্তানের এক জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, স্বামীর পরকীয়া সম্পর্ক এবং স্বামী ও শাশুড়ির শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে তিনি এই চরম পথ বেছে নিতে বাধ্য হয়েছেন।
স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ
রাজশাহীর উন্নয়নে হচ্ছে ৬ ট্রেন লাইন ও ৪ লেনের সড়ক
রাজশাহী শহরের সৌন্দর্যবর্ধন ও সবুজায়ন অব্যাহত রাখার পাশাপাশি আধুনিক প্রযুক্তির প্রয়োগে ছয়টি আপ-ডাউন ট্রেন লাইন, চার লেনের সড়ক এবং ২৫০ শয্যাবিশিষ্ট ডেন্টাল কলেজ হাসপাতালের কার্যক্রম দ্রুত শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
রাজশাহীর উন্নয়নে হচ্ছে ৬ ট্রেন লাইন ও ৪ লেনের সড়ক
আরও পড়ুন
বাজারে ‘হেসেখেলে’ বেড়াচ্ছে পলিথিন
তুলা উৎপাদন নিয়ে সরকারের ‘বড় পরিকল্পনা’
সরকারি খরচে আইনি সহায়তা পেলেন ১৬ লাখ ৬৩ হাজার ৬২০ জন
‘সাত মাসে ২ কোটি শিশুকে টিকা দিয়েছে সরকার’