আবারও জামালপুর সীমান্ত দিয়ে বৃদ্ধকে পুশইনের চেষ্টা ঘিরে উত্তেজনা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১০ জুন ২০২৬ , ০২:২৮ পিএম


আবারও জামালপুর সীমান্ত দিয়ে বৃদ্ধকে পুশইনের চেষ্টা ঘিরে উত্তেজনা
ছবি: আরটিভি

জামালপুরের বকশীগঞ্জের রামরামপুর সীমান্তে একজনকে পুশইনের চেষ্টা করাকে কেন্দ্র করে সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। ৩০ মিনিট পতাকা বৈঠক করেও কোনো সুরাহা না হওয়ায় সীমান্তে অবস্থান নিয়েছে বিজিবি ও স্থানীয়রা। 

জানা গেছে, বুধবার (১০ জুন) সকাল ৫টার দিকে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তে ৬০ বছর বয়সি এক ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা। বিষয়টি টের পেয়ে জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা ও স্থানীয় এলাকাবাসী প্রতিরোধ করলে নো ম্যান্স ল্যান্ডে অবস্থান নেন ওই ব্যক্তি।

আরও পড়ুন

এ নিয়ে সীমান্তে উত্তেজনা দেখা দিলে সকাল সাড়ে ১০টার দিকে জামালপুর ৩৫ বিজিবির সহকারী পরিচালক ও ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের একজন পরিদর্শকের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু পতাকা বৈঠকে বিএসএফ ওই ব্যক্তিকে ফেরত না নিয়ে নো ম্যান্স ল্যান্ডে রেখেই চলে যায়। 

বৈঠক সফল না হওয়ায় নতুন করে উত্তেজনা দেখা দেয় সীমান্তে। বিএসএফ বার বার ওই ব্যক্তিকে ঠেলে দেওয়ার চেষ্টা করলেও প্রতিরোধের মুখে ফিরে যাচ্ছেন ওই ব্যক্তি। 

বিষয়টি নিশ্চিত করে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, পুশইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। 

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission