পিস্তল ঠেকিয়ে ইজিবাইকের ৮০ ব্যাটারি লুট

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ 

বুধবার, ১০ জুন ২০২৬ , ০২:১৪ পিএম


পিস্তল ঠেকিয়ে অটোরিকশার ৮০ ব্যাটারি লুট
কুমিল্লায় একটি গ্যারেজ থেকে ৮০টি ব্যাটারি লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ছবি: আরটিভি

কুমিল্লায় একটি গ্যারেজে ঢুকে মালিককে পিস্তল ঠেকিয়ে ১৬টি ইজিবাইকের ৮০টি ব্যাটারি লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বুধবার (১০ জুন) ভোররাতে আদর্শ সদর উপজেলার আড়াইওড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গ্যারেজ মালিক মো. মবিন মিয়া জানান, রাত সাড়ে ৩টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল টিনের বেড়া টপকে গ্যারেজে প্রবেশ করে। এরপর তারা তার (গ্যারেজ মালিক) হাত-পা বেঁধে ফেলে এবং পিস্তল ঠেকিয়ে চিৎকার না করার হুমকি দেয়। পরে গ্যারেজে থাকা ১৬টি ইজিবাইকের অন্তত ৮০টি ব্যাটারি ও সিসিটিভি ক্যামেরার যন্ত্রপাতি লুট করে নিয়ে যায়।

Capture4

তিনি আরও জানান, দুর্বৃত্তরা চলে যাওয়ার পর তিনি চিৎকার করলে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করেন। পরে সকালে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ জানানো হলে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় দুই মাস আগে একই এলাকার আরেকটি গ্যারেজ থেকেও ১৫-১৬টি ইজিবাইকের ব্যাটারি চুরির ঘটনা ঘটেছিল। সেই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ব্যবস্থা না নেওয়ায় এমন ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission