চিরকুট লিখে স্কুলশিক্ষকের আত্মহত্যা

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ০২:২৪ পিএম


চিরকুট লিখে স্কুলশিক্ষকের আত্মহত্যা
নিহত বিল্লাল হোসেন। ছবি: সংগৃহীত

নরসিংদীর শিবপুরে বিল্লাল হোসেন নামে এক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের কাছ থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার কলেজ গেট এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বিল্লাল হোসেন গাজীপুরের কাপাসিয়া উপজেলার হাসান আলীর ছেলে। তিন শিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে ছিলেন।

আরও পড়ুন

পুলিশ জানায়, কলেজ গেট এলাকায় পরিবার নিয়ে ভাড়ায় বসবাস করতেন শিক্ষক বিল্লাল হোসেন। সকালে নিজ রুমের দরজা বন্ধ করে রুমে অবস্থান করছিল তিনি। পরে পরিবারের লোকজন তার কোনো সাড়াশব্দ না পেয়ে এলাকাবাসীকে খবর দেয়। পরে এলাকাবাসী দরজা খুলে রুমের ভেতর ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনুর মিয়া জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে কাজ করছে পুলিশ।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission