ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নোয়াখালীতে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০১:৫৪ পিএম
ছবি: আরটিভি

নোয়াখালীতে হামের উপসর্গ নিয়ে মো. তাসিফ (৯) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হামে তিন শিশুর মৃত্যুর ঘটনা ঘটল।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত তাসিফ লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরমিতা গ্রামের আজাদ উদ্দিনের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৫ জুন হামের উপসর্গ নিয়ে তাসিফকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। সে মারাত্মক নিউমোনিয়ায় ভুগছিল। পরে বৃহস্পতিবার ভোর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন

বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে ১০৭ জন শিশু হামসহ নানা রোগে ভর্তি রয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩৪ জন শিশু ভর্তি হয়েছে। নোয়াখালী জেনারেল হাসপাতালে ২টি আইসোলেশন সেন্টারে ৪০টি শয্যা রয়েছে। অধিক রোগী হওয়ায় বাকিদের মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। গাদাগাদি করে অধিক রোগী চিকিৎসা নেওয়ার কারণে ডায়রিয়ার রুগীরা হামে আর হাম আক্রান্তরা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।

নোয়াখালী সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু তাসিফ গত ১৫ জুন হাম উপসর্গ নিয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছিল। আজ সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালের আইসোলেশন ও শিশু ওয়ার্ডে বাড়তি নজরদারি রাখা হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
ময়মনসিংহের ভালুকায় বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে। 
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
ক্লাসরুম যেন মরণফাঁদ
হবিগঞ্জের মাধবপুরে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাদের পলেস্তারা খসে পড়ছে, কোথাও কোথাও বেরিয়ে এসেছে মরিচা ধরা রড। যে-কোনো সময় ছাদের অংশ ধসে পড়ার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এসব কক্ষে পাঠদান চলছে। 
ক্লাসরুম যেন মরণফাঁদ
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
হেমন্তের নির্মল আকাশে ধরা দিয়েছে হিমালয়ের অপরূপ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে খালি চোখেই দেখা মিলছে বরফে ঢাকা এই পর্বতশৃঙ্গের।
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রতন ও সাকিল আহমেদ নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
টাঙ্গাইলে আন্ডারপাস নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
আরও পড়ুন
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
দেশে ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪
হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু