ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

১০ দিনব্যাপী সফটস্কিল প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০২:১১ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিনব্যাপী সফটস্কিল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ছবি: আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেজ)’ প্রকল্পের আওতায় ১০ দিনব্যাপী সফটস্কিল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে কসবা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মোস্তফা মাহমুদ সারোয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কসবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলমগীর মিয়া।

Capture

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. ছামিউল ইসলাম বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক সময়ে শুধু কারিগরি দক্ষতা নয়, যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব, সময় ব্যবস্থাপনা ও আত্মবিশ্বাসের মতো সফটস্কিলও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ প্রান্তিক জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করে তুলবে এবং তাদের কর্মক্ষেত্রে সফলতা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে। অর্জিত জ্ঞান ও দক্ষতাকে বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদের জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।

আরও পড়ুন

বিশেষ অতিথির বক্তব্যে মোস্তফা মাহমুদ সারোয়ার বলেন, সরকারের বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারার উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার আহ্বান জানান।

বক্তারা আশা প্রকাশ করেন, ১০ দিনব্যাপী এই সফটস্কিল প্রশিক্ষণ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মদক্ষতা বৃদ্ধি এবং সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রান্তিক পেশাজীবীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করা হয়।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রেমিকাকে নিয়ে ফাঁকা বাড়িতে আশিক, ‘প্রস্তুত’ ছিলেন আরও ২ জন
নাটোরের লালপুরে প্রেমের সম্পর্কের পর তরুণীকে (২৩) ঘুরতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে আশিক (২২) ও তার দুই বন্ধুর বিরুদ্ধে। ঘটনার ভিডিওধারণের পর ওই তরুণীর কাছ থেকে চাঁদাও দাবি করা হয়েছে। 
প্রেমিকাকে নিয়ে ফাঁকা বাড়িতে আশিক, ‘প্রস্তুত’ ছিলেন আরও ২ জন
বরিশালে ৬৩৭ মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি 
আর মাত্র কয়েকদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সার্বজনীন দুর্গোৎসব। এ উৎসবকে ঘিরে বরিশাল জেলাসহ মহানগরজুড়ে চলছে প্রতিমা তৈরির প্রস্তুতি। প্রতিমা নির্মাণ, রং-তুলির কাজ, মণ্ডপ সাজসজ্জা, আলোকসজ্জা ও তোরণ নির্মাণে ব্যস্ত সময় পার করছেন বরিশালের প্রতিমাশিল্পী ও আয়োজকরা।
বরিশালে ৬৩৭ মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি 
পুনঃখনন ও বনায়নে প্রাণ ফিরেছে ভারাড়দহ বিলে, বেড়েছে জীববৈচিত্র্য
মাত্র পাঁচ বছর আগেও রংপুরের বদরগঞ্জ উপজেলার ভারাড়দহ বিলটি বেদখল হয়ে প্রায় বিলুপ্তির পথে ছিলো। এটি সমতল ভূমিতে পরিণত হয়েছিল, যেখানে গত পাঁচ দশক ধরে বোরো ধানের চাষ করা হতো।
পুনঃখনন ও বনায়নে প্রাণ ফিরেছে ভারাড়দহ বিলে, বেড়েছে জীববৈচিত্র্য
সিটিস্ক্যান মেশিনের ওপর শুয়ে টেকনিশিয়ানের বিশ্রাম, ভিডিও ভাইরাল
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সিটিস্ক্যান মেশিনের ওপর শুয়ে এক টেকনিশিয়ানের বিশ্রাম নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
সিটিস্ক্যান মেশিনের ওপর শুয়ে টেকনিশিয়ানের বিশ্রাম, ভিডিও ভাইরাল
ডেঙ্গুতে মৃত্যুর পর বউ সাজলেন বৃষ্টি
বিয়ের বাকি মাত্র দুই সপ্তাহ। লাল শাড়ি, নতুন সিঁদুর কেনার পর্ব শেষ। এমন সময়ে ডেঙ্গু কেড়ে নিল গোপালগঞ্জের বৃষ্টি ঘরামির জীবন। ২৫ বছর বয়সী হাসিখুশি এই তরুণীর হবু বর তবু তাকে স্ত্রীর মর্যাদা দিয়েছেন। মৃত্যুর পর!
ডেঙ্গুতে মৃত্যুর পর বউ সাজলেন বৃষ্টি
আরও পড়ুন
অনৈতিক কাজে রাজি না হওয়ায় কিশোরীকে গরম খুন্তির ছ্যাঁকা
ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক
শিক্ষিকাকে অপহরণ চেষ্টা, যুবক বললেন ‘সিএনজিতে ঘুরে বেড়িয়েছি’
শেখ হাসিনার জন্মদিনের কেক ওসির জন্য রেখে গেলেন ছাত্রলীগের নেতাকর্মীরা!