ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

প্রাইভেট পড়ে ফেরার পথে শিশুকে জঙ্গলে নিয়ে যান সমির মিয়া, অতঃপর...

নেত্রকোণা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৯:১৭ পিএম
মোহনগঞ্জ থানা। ছবি: আরটিভি

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সমির মিয়া (২০) নামে এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (২৬ জুলাই) রাতে শিশুটির মা বাদী হয়ে সমিরের বিরুদ্ধে থানায় মামলা করেন।

অভিযুক্ত সমির মিয়া উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের কমলপুর গ্রামের বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে প্রাইভেট পড়া শেষে ভুক্তভোগী শিশু ও তার পাঁচ বছর বয়সী ভাই বাড়ি ফিরছিল। পথে অভিযুক্ত সমির মিয়া শিশুটিকে জোরপূর্বক পাশের একটি জঙ্গলে নিয়ে হাত ও মুখ বেঁধে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির সঙ্গে থাকা ছোট ভাই বাধা দিলে অভিযুক্ত তাকে মারধর করে ভয়ভীতি দেখান। পরে তার চিৎকার শুনে পাশের বাড়ির বাসিন্দারা ছুটে গেলে অভিযুক্ত পালিয়ে যান।

আরও পড়ুন

অভিযোগে আরও বলা হয়, শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। রোববার শিশুটিকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। চিকিৎসা শেষে সমির মিয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন শিশুটির মা। পরে রাতেই মামলা রেকর্ডভুক্ত করা হয়।

ঘটনার পর থেকে সমির মিয়া পলাতক রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তার মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া যায়নি।

ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত গা ঢাকা দিয়েছে। তবে তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মামুনের পরিকল্পনার কাছে ‘দৃশ্যম’ সিনেমা যেন দুধভাত
বর্তমানে সিনেমাপ্রেমীদের মধ্যে আলোচনায় আছে সম্প্রতি মুক্তি পাওয়া বলিউড সিনেমা দৃশ্যম-৩। মুক্তির পরই সিনেমাটি নিয়ে হইচই পরে যায়। সিনেমাটির আগের দুই কিস্তিও ব্যাপক সাড়া ফেলে দর্শকদের মধ্যে। এদিকে আলোচনার মধ্যেই বাংলাদেশে ঘটে গেল দৃশ্যম-এর গল্পের সঙ্গে সাদৃশ্যপূর্ণ এক চাঞ্চল্যকর ঘটনা।
মামুনের পরিকল্পনার কাছে ‘দৃশ্যম’ সিনেমা যেন দুধভাত
দিনদুপুরে ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই
নওগাঁর রাণীনগর উপজেলায় ইসলামী ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং শাখার দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 
দিনদুপুরে ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই
খেলনা ভেবে ককটেল হাতে নিতেই বিস্ফোরণ! গুরুতর আহত কিশোর
শরীয়তপুরের জাজিরায় বল সদৃশ ককটেল হাতে নেওয়ার পর আকস্মিক বিস্ফোরণে মো. কামরুল (১৪) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। 
খেলনা ভেবে ককটেল হাতে নিতেই বিস্ফোরণ! গুরুতর আহত কিশোর
সীমান্তে বিএসএফের অপচেষ্টা রুখে দিল বিজিবি
নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে চার ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) একটি বড় অপচেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সীমান্তে বিএসএফের অপচেষ্টা রুখে দিল বিজিবি
মানবেতর জীবন কাটছে একই পরিবারের চার প্রতিবন্ধীর
যে বয়সে হাতে বই-খাতা নিয়ে বিদ্যালয়ে যাওয়ার কথা, সহপাঠীদের সঙ্গে খেলাধুলা আর হাসি-আনন্দে দিন কাটানোর কথা, সেই বয়সেই শারীরিক প্রতিবন্ধকতার কারণে ঘরের চার দেয়ালের মধ্যে বন্দি হয়ে আছে সিয়াম হোসেন (১০) ও রিয়া আক্তার (১২)। চার বছর আগেও স্বাভাবিকভাবে চলাফেরা করে বিদ্যালয়ে যেত দুই ভাই-বোন। কিন্তু সামান্য জ্বরের পরই বদলে যায় তাদের জীবন। ধীরে ধীরে তারা হারিয়ে ফেলে স্বাভাবিকভাবে হাঁটা-চলার সক্ষমতা।
মানবেতর জীবন কাটছে একই পরিবারের চার প্রতিবন্ধীর
আরও পড়ুন
অন্ধকারে নিজেকে লুকানোর চেষ্টা ৭ বছরের শিশুর, একান্ত জিজ্ঞাসায় মিলল আপন চাচার নাম 
জীববিজ্ঞানের বই নিতে ছাত্রীকে একা যেতে বলেন শরীরচর্চার শিক্ষক, অতঃপর...
সৎ মেয়েকে ধর্ষণ করতেন বাবা, ভিডিওর ভয় দেখিয়ে দীর্ঘদিন ‘ফায়দা’ লুটলেন প্রতিবেশী চাচা
শিশু ধর্ষণের অভিযুক্তকে আটকের সময় জনতার ছোড়া ইটের আঘাতে ওসি আহত