ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

নাতির লাথিতে প্রাণ গেল দাদীর

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ১০:৪০ পিএম
ছবি: সংগৃহীত

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে নাতির লাথিতে ইয়ারুন নেসা (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভুতেরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইয়ারুন নেসা ওই গ্রামের রূপচাঁদ মাঝির স্ত্রী।

নিহতের ছেলে সোহরাব মাঝি জানান, ঘটনার সময় তিনি বাজারে ছিলেন। বাড়িতে তার ভাগনে মেহেদী হাসানের সঙ্গে হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় মেহেদীর লাথিতে তার মা অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন

স্থানীয়রা জানান, নাতি মেহেদী হাসানের ধান নানীর হাঁসে খেয়ে ফেলায় দুজনের মধ্যে কথা–কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মেহেদী হাসান ইয়ারুন নেসাকে লাথি মারেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, নাতির লাথিতে বৃদ্ধার মৃত্যুর খবর পুলিশ পেয়েছে। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’
প্রকাশ্যে ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করে হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসাইনের করা মন্তব্যের একটি বিতর্কিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’
মানিকগঞ্জে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানারে শিক্ষক দিবস পালন, প্রধান শিক্ষক গ্রেপ্তার
মানিকগঞ্জের সাটুরিয়ার তিল্লি উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার ব্যবহারের অভিযোগে প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়াকে ব্যানারসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
মানিকগঞ্জে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানারে শিক্ষক দিবস পালন, প্রধান শিক্ষক গ্রেপ্তার
ঈশ্বরদীতে মাদক মামলার আসামির যাবজ্জীবন
পাবনার ঈশ্বরদী থানার একটি মাদক মামলায় মো. মিজানুর রহমান নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও কারাদণ্ডের কথা রায়ের আদেশে বলা হয়েছে।
ঈশ্বরদীতে মাদক মামলার আসামির যাবজ্জীবন
যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩
রংপুরের পীরগঞ্জে এক যুবককে অপহরণ করে একটি বাড়িতে আটকে রেখে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ভুক্তভোগী সোহেল রানাকে উদ্ধার করা হয়।
যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩
ঝিনাইদহে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার
ঝিনাইদহের কালীগঞ্জ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঝিনাইদহে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার
আরও পড়ুন
হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,০২৬
ব্যর্থ মৃত্যুদণ্ডের চার দিন পরও জ্ঞান ফেরেনি ক্রিস্টা পাইকের
হাম উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু