মেহেরপুরে গরুবোঝাই লাটাহাম্বা উল্টে ব্যবসায়ীর মৃত্যু, আহত ১১

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ 

বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ০২:৫৮ পিএম


মেহেরপুরে গরুবোঝাই লাটাহাম্বা উল্টে ব্যবসায়ীর মৃত্যু, আহত ১১
ছবি: আরটিভি

মেহেরপুরে গরুবোঝাই লাটাহাম্বা উল্টে উজ্জ্বল (৩৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১১ জন গরু ব্যবসায়ী।

বুধবার (৮ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে গাংনী উপজেলার রাইপুর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত উজ্জ্বল মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের সহিদুল ইসলামের ছেলে।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুর থেকে গরুবোঝাই লাটাহাম্বাটি গাংনীর রায়পুর বাজার হয়ে আলমডাঙ্গা পশু হাটে যাচ্ছিল। রায়পুর বাজারে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে সেটি উল্টে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে নিহত হন ব্যবসায়ি উজ্জ্বল। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা মাসুদুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। আহতদেরকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেলে পাঠানো হয়েছে।

বিসয়টি নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, এ ব্যাপারে আইনি ব্যবস্থার কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission