ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

খাল পুনঃখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ১২:১৫ এএম
চরফ্যাশন উপজেলার ইউএনও রোমানা আফরোজ। ছবি: আরটিভি

সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করে খাল পুনঃখনন প্রকল্পে সাশ্রয় হওয়া ১ কোটি ২ লাখ ৩৫ হাজার ২৪৯ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়েছেন ভোলার চরফ্যাশন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা আফরোজ।

নির্ধারিত মান বজায় রেখে প্রকল্পের কাজ শেষ হলেও প্রাক্কলনের তুলনায় কম ব্যয় হওয়ায় অবশিষ্ট অর্থ সরকারি বিধি অনুসারে ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২৪–২৫ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)’–এর আওতায় চরফ্যাশন উপজেলার সুবল ডাক্তার বাড়ি থেকে সুন্দরী ব্রিজ পর্যন্ত প্রায় ৩ দশমিক ৭ কিলোমিটার খাল পুনঃখননের জন্য ২ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।

প্রকল্পটি বাস্তবায়নের সময় নির্ধারিত কারিগরি মান ও সরকারি নির্দেশনা অনুসরণ করা হয়। তবে খালের বিভিন্ন অংশে প্রস্থ ও খননের গভীরতা প্রাক্কলনের তুলনায় কম হওয়ায় কাজটি বরাদ্দের পুরো অর্থ ব্যয় না করেই সম্পন্ন করা সম্ভব হয়। এতে মোট ১ কোটি ২ লাখ ৩৫ হাজার ২৪৯ টাকা সাশ্রয় হয়, যা সরকারি আর্থিক বিধিমালা অনুযায়ী রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।

আরও পড়ুন

চরফ্যাশন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা আফরোজ বলেন, দীর্ঘদিনের অবহেলায় খালটি ভরাট হয়ে কার্যত অকেজো হয়ে পড়েছিল। স্থানীয় মানুষের জলাবদ্ধতা নিরসন, পানিপ্রবাহ স্বাভাবিক রাখা এবং পরিবেশগত ভারসাম্য ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগে খালটি পুনঃখনন করা হয়েছে।

তিনি আরও বলেন, সরকারি অর্থের স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবহারের অংশ হিসেবে সাশ্রয় হওয়া প্রতিটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। সরকারি অর্থের অপচয় রোধ এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসন সবসময় দায়িত্বশীলভাবে কাজ করছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শিক্ষার মানোন্নয়নে কচুয়ায় অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান
শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নকে সামনে রেখে চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মাসিক সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার মানোন্নয়নে কচুয়ায় অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান
‘আল্লাহরে, ইন্না লিল্লাহ!’ দুই জাহাজের চাপে লাইটার শেষ
জানা যায়, কয়লাবাহী জাহাজ এপিজে শিরিন ও একটি লাইটার জাহাজের পাশে ধাক্কা দিয়েছে সয়াবিনবীজবাহী এমভি এইচজি সিডনি। 
‘আল্লাহরে, ইন্না লিল্লাহ!’ দুই জাহাজের চাপে লাইটার শেষ
মাছ ধরার জালে উঠে এলো বার্মিজ অজগর
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা থেকে প্রায় ১৩ কেজি ওজনের একটি বার্মিজ অজগর সাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় সাড়ে ১০ থেকে ১২ ফুট। পরে স্থানীয়রা সাপটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করে।
মাছ ধরার জালে উঠে এলো বার্মিজ অজগর
নারায়ণগঞ্জে ছাত্রলীগের সঙ্গে যুবদলের ধাওয়া-পাল্টা ধাওয়া, ফাঁকা গুলি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে যুবদল নেতাকর্মীদের ধাওয়া পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় এলাকায় ফাঁকা গুলি বর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করা হয়। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন 
নারায়ণগঞ্জে ছাত্রলীগের সঙ্গে যুবদলের ধাওয়া-পাল্টা ধাওয়া, ফাঁকা গুলি
ভোটার হতে রংপুর গিয়েছিলেন রোহিঙ্গা যুবক, অতঃপর...
ভোটার হওয়ার জন্য রংপুরের পীরগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে আটক হয়েছেন এক রোহিঙ্গা যুবক। 
ভোটার হতে রংপুর গিয়েছিলেন রোহিঙ্গা যুবক, অতঃপর...
আরও পড়ুন
মনপুরা লঞ্চঘাটে ইয়াবাসহ দুই যুবক আটক
এক ব্ল্যাক কার্প ১৭৫০০ টাকায় বিক্রি
তেঁতুল গাছে অজ্ঞান হয়ে ঝুলছিলেন তরুণ, অতঃপর...
‘তোকে আমি এমন করব সারাজীবন কাঁদবি’ বলে বাবাকে হুমকি, পরে মিলল ছেলের বস্তাবন্দি মরদেহ