ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

মৎস্য বিভাগের অভিযানে হামলা, ছিনিয়ে নেওয়া হলো জব্দকৃত জাল

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ১১:৫৬ এএম
ছবি : আরটিভি

ফরিদপুরের সদরপুর উপজেলায় দেশীয় প্রজাতির মাছ ও জলজ বাস্তুসংস্থান রক্ষায় পরিচালিত অবৈধ ‘চায়না দুয়ারি’ জালবিরোধী অভিযানে হামলার ঘটনা ঘটেছে। এ সময় অভিযানে অংশ নেওয়া কামরুল বিশ্বাস (৫০) নামে এক শ্রমিক আহত হন। হামলার সুযোগে দুর্বৃত্তরা জব্দ করা প্রায় ৩৫ থেকে ৪০টি অবৈধ জাল ছিনিয়ে নিয়ে যায়।

আহত কামরুল বিশ্বাসকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঢেউখালী ইউনিয়নের চর বলাশিয়া এলাকায় আড়িয়াল খাঁ নদে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিষয়টি জানাজানি হয়।

উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশীয় মাছের প্রজনন, পোনা সংরক্ষণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে চর বলাশিয়া এলাকায় অবৈধ ‘চায়না দুয়ারি’ জালের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশ সদস্যসহ প্রায় ১৫ জনের একটি দল অংশ নেয়। এ সময় নদী থেকে বিপুল পরিমাণ অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ করা হয়।

আরও পড়ুন

অভিযোগ রয়েছে, অভিযান চলাকালে ২০ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ দল অতর্কিতভাবে অভিযানে অংশ নেওয়া সদস্যদের ওপর হামলা চালায়। এতে শ্রমিক কামরুল বিশ্বাস আহত হন। হামলাকারীরা জব্দ করা প্রায় ৩৫ থেকে ৪০টি অবৈধ জাল ছিনিয়ে নিয়ে যায়।

পরে উপজেলা মৎস্য কর্মকর্তার হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরবর্তীতে উদ্ধার হওয়া অবশিষ্ট প্রায় ২২০টি অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ করে নদীর পাড়ে জনসম্মুখে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য অধিদপ্তর জানায়, ‘চায়না দুয়ারি’ জালের ব্যবহার দেশীয় মাছের প্রজনন, পোনা সংরক্ষণ এবং নদী-জলাশয়ের জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সরকারি কাজে বাধা প্রদান ও হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

উপজেলা মৎস্য অধিদপ্তরের অফিস সহকারী মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধ ‘চায়না দুয়ারি’ জালের বিরুদ্ধে পরিচালিত অভিযানের সময় একদল দুর্বৃত্ত হামলা চালায়। এতে একজন শ্রমিক আহত হন এবং হামলাকারীরা জব্দ করা প্রায় ৩৫ থেকে ৪০টি জাল ছিনিয়ে নিয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অবশিষ্ট প্রায় ২২০টি জাল জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

এ বিষয়ে বক্তব্য জানতে সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহিল আবরারের কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে তার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বলেন, অভিযানে দুটি ট্রলার ব্যবহার করা হয়েছিল। একটি ট্রলারে পুলিশ সদস্যরা এবং অন্যটিতে মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ছিলেন। পুলিশের ট্রলারটি আকারে বড় হওয়ায় অল্প পানির এলাকায় প্রবেশ করতে পারেনি এবং ঘটনাস্থল থেকে কিছুটা দূরে অবস্থান করছিল। ফলে হামলার সময় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ বা কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করে এক ব্যক্তিকে কারাভোগে বাধ্য করার দায়ে লিপি আক্তার (৩৯) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত লিপি আক্তার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি জেলার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা। আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে একই গ্রামের কামাল উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন লিপি আক্তার। মামলায় নিজেকে আট মাসের অন্তঃসত্ত্বা দাবি করলে পুলিশ কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে প্রায় দুই মাস কারাগারে থাকতে হয় তাকে। লিপি আক্তারের সন্তান জন্মের পর শিশুটির পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে কামাল উদ্দিনকে শিশুটির জৈবিক পিতা হিসেবে শনাক্ত করা হয়নি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে আদালত ধর্ষণের অভিযোগ থেকে কামাল উদ্দিনকে খালাস দেন। এরপর মিথ্যা অভিযোগে মামলা করে তাকে কারাভোগে বাধ্য করার প্রতিকার চেয়ে ২০২০ সালে লিপি আক্তারের বিরুদ্ধে পাল্টা মামলা করেন কামাল উদ্দিন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত লিপি আক্তারকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন। আরটিভি/এসকে
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
আরও পড়ুন
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: চিহ্নিত হলেও গ্রেপ্তার হয়নি কেউ
রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা ও ক্ষোভ ধর্মমন্ত্রীর
যুক্তরাষ্ট্রে ফুটবল ও ক্যাম্পাস উৎসবে বাড়ছে গুলির আতংক