ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

মেয়েকে হাসপাতালে দেখে বাড়ি ফেরা হলো না আজিজুলের

পাইকগাছা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ১২:১৪ পিএম
ছবি প্রতীকী

মেয়ের সিজার হয়েছে। অসুস্থ মেয়েকে হাসপাতালে দেখে মনটা কিছুটা স্বস্তি পেয়েছিলেন আজিজুল জমাদ্দার (৫৬)। এরপর নিজের মোটরসাইকেলে বাড়ির পথে রওনা দেন। কিন্তু পথে মোটরসাইকেলের তেল ফুরিয়ে যাওয়ায় সেটি ঠেলে হাঁটতে শুরু করেন তিনি। এ সময় দ্রুতগতির এক মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারান আজিজুল।

গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টার দিকে খুলনার পাইকগাছা উপজেলার আলমতলা-কয়রা সড়কের শিববাড়ী ব্রিজের অপর প্রান্তে ফ্যান্টাসি গার্ডেনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজিজুল জমাদ্দার উপজেলার আলমতলা গ্রামের মৃত সামছুর রহমান জমাদ্দারের ছেলে।

আরও পড়ুন

নিহতের বড় ভাই মো. সাঈদ আলী (৬৮) বলেন, তার ছোট ভাই আজিজুল জমাদ্দার ওইদিন পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন সিজার হওয়া মেয়েকে দেখতে গিয়েছিলেন। মেয়েকে দেখে সন্ধ্যার দিকে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। পথে মোটরসাইকেলের তেল শেষ হয়ে গেলে সেটি ঠেলে হেঁটে বাড়ি ফিরছিলেন।

সাঈদ আলী জানান, শিববাড়ী ব্রিজের অপর প্রান্তে ফ্যান্টাসি গার্ডেনের সামনে পৌঁছালে দ্রুতগতির হলুদ রঙের সুজুকি মোটরসাইকেল আজিজুলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পরিবারের সদস্যরা জানান, দুর্ঘটনার পর ধাক্কা দেওয়া মোটরসাইকেলটি কিছুক্ষণ ঘটনাস্থলে ছিল। পরে স্থানীয় লোকজন জড়ো হওয়ার আগেই চালক মোটরসাইকেলটি নিয়ে দ্রুত পালিয়ে যান।

আরও পড়ুন

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. প্রান্ত সরদার বলেন, স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় আজিজুলকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

একদিকে হাসপাতালে অসুস্থ মেয়ের চিকিৎসা নিয়ে পরিবারের উৎকণ্ঠা, অন্যদিকে মেয়েকে দেখে বাড়ি ফেরার পথে বাবার এমন করুণ মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।

দুর্ঘটনার জন্য দায়ী মোটরসাইকেলচালককে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নিহতের স্বজনেরা।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’
প্রকাশ্যে ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করে হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসাইনের করা মন্তব্যের একটি বিতর্কিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’
মানিকগঞ্জে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানারে শিক্ষক দিবস পালন, প্রধান শিক্ষক গ্রেপ্তার
মানিকগঞ্জের সাটুরিয়ার তিল্লি উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার ব্যবহারের অভিযোগে প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়াকে ব্যানারসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
মানিকগঞ্জে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানারে শিক্ষক দিবস পালন, প্রধান শিক্ষক গ্রেপ্তার
ঈশ্বরদীতে মাদক মামলার আসামির যাবজ্জীবন
পাবনার ঈশ্বরদী থানার একটি মাদক মামলায় মো. মিজানুর রহমান নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও কারাদণ্ডের কথা রায়ের আদেশে বলা হয়েছে।
ঈশ্বরদীতে মাদক মামলার আসামির যাবজ্জীবন
যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩
রংপুরের পীরগঞ্জে এক যুবককে অপহরণ করে একটি বাড়িতে আটকে রেখে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ভুক্তভোগী সোহেল রানাকে উদ্ধার করা হয়।
যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩
ঝিনাইদহে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার
ঝিনাইদহের কালীগঞ্জ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঝিনাইদহে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার
আরও পড়ুন
হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,০২৬
ব্যর্থ মৃত্যুদণ্ডের চার দিন পরও জ্ঞান ফেরেনি ক্রিস্টা পাইকের
হাম উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫
প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথেই ঝরল একজনের প্রাণ