চট্টগ্রামে অস্ত্র মামলার পলাতক আসামি ‘ডাইল জাহেদ’ গ্রেপ্তার

আরটিভি নিউজ

সোমবার, ২০ জুলাই ২০২৬ , ০৪:৪৩ পিএম


চট্টগ্রামে অস্ত্র মামলার পলাতক আসামি ‘ডাইল জাহেদ’ গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার একটি অস্ত্র মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি জাহেদ হারুণী ওরফে জাহিদ হোসেন ওরফে ‘ডাইল জাহেদ’কে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (১৯ জুলাই) র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, পাহাড়তলী থানার অস্ত্র মামলার (মামলা নং-২৯(০৪)১৯, জিআর নং-৮৪/১৯, বিশেষ ট্রাইব্যুনাল নং-৫৫৩/১৯) গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ডাইল জাহেদ পাহাড়তলী এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে পাহাড়তলী থানার পোর্ট কানেক্টিং রোডের কলকা সিএনজি ফিলিং স্টেশনসংলগ্ন বারো আউলিয়া কমিউনিটি সেন্টারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

গ্রেপ্তার জাহেদ পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকার বাসিন্দা।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, পরবর্তী আইনি ব্যবস্থার জন্য গ্রেপ্তার আসামিকে পাহাড়তলী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

‌আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission