ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

এক ড্রাম দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন ৫ আর্জেন্টিনাভক্ত

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৮:২২ পিএম
ছবি: আরটিভি

বিশ্বকাপ ফাইনালে বাজে পারফরম্যান্স দেখে এক ড্রাম দুধ দিয়ে গোসল ও মিষ্টি বিতরণ করে ব্রাজিলে যোগ দিয়েছেন বরিশালের আর্জেন্টিনার একদল সমর্থক।

সোমবার (২০ জুলাই) রাত ৪টার দিকে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা শেষে নগরীর বেলস পার্ক মাঠে এ ঘটনা ঘটে।

এ সময় রাগে-ক্ষোভে কান্নায় ভেঙে পড়েন আর্জেন্টাইন সমর্থক রফিক সাদী। পরে তিনিসহ পাঁচজন আর্জেন্টাইন সমর্থক দুধ দিয়ে গোসল শেষে ব্রাজিলের জার্সি গায়ে জড়ান।

এর আগে রোববার (১৯ জুলাই) বরিশাল বেলস পার্ক মাঠে বরিশাল সিটি করপোরেশনের উদ্যোগে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে অন্য সমর্থকদের সঙ্গে হাজির হন রফিক সাদীরা। শুরু থেকেই আর্জেন্টিনার খেলা দেখে হতাশ হন তারা। এর পরই আর্জেন্টিনাকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেন মাঠে উপস্থিত কয়েকজন যুবক। পরে দুধ আর মিষ্টি এনে গোসল করে ব্রাজিলে যোগ দেন তারা।

আরও পড়ুন

রফিক সাদী বলেন, ছোটবেলা থেকে আর্জেন্টিনাকে অন্ধ সমর্থন করে আসছিলাম। কিন্তু ফাইনালে স্পেনের সঙ্গে যা খেলেছে তাতে আমরা হতাশ। এমন বাজে খেলা আর্জেন্টিনার থেকে আমরা আশা করিনি। ব্রাজিল হারলেও তারা এমন লজ্জাজনকভাবে হারেনি। তাই আমার মনে হয়েছে, আর্জেন্টিনা থেকে ব্রাজিল বেস্ট। তাদের পাঁচটি বিশ্বকাপ জয়ের ইতিহাস আছে। তাই আজ থেকে আমি ব্রাজিলের সমর্থক।

এদিকে আর্জেন্টিনার সমর্থন ছাড়ার সময় কান্নায় ভেঙে পড়েন রফিক সাদী। তিনি নিজ হাতে ব্রাজিল এবং স্পেন সমর্থকদের মিষ্টি খাওয়ান। পরে দুধ দিয়ে গোসল করে তিনিসহ ৪-৫ জন সমর্থক ব্রাজিলে যোগ দেন। এ সময় তাদের ব্রাজিলের জার্সি উপহার দেন দলটির সমর্থকরা।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন জানিয়েছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন-শৃঙ্খলা রক্ষার্থে এবার মাঠে সক্রিয় থাকবে বিশেষ ‘কুইক রেসপন্স টিম’। একই সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণ, মাদক, কিশোর গ্যাং এবং মোটরসাইকেলের বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
বয়স ৭৪ বছর। তবু দৌড়ের গতি আর উদ্যমে যেন হার মানে তারুণ্য। নরসিংদীর রায়পুরা উপজেলার আঞ্চলিক সড়ক ধরে ৪২ কিলোমিটার দৌড়াচ্ছেন খবির উদ্দিন খান। তার পেছনে ছুটছেন নানা বয়সী মানুষ।
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
গাইবান্ধার পলাশবাড়ীতে পূর্বশত্রুতার জেরে এক কারাবন্দি কৃষকের পরিবারের দুই বিঘা জমির ফলন্ত লাউক্ষেত কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে পরিবারটির কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে এবং তারা বর্তমানে আরও ক্ষয়ক্ষতির শঙ্কায় ভুগছে।
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) নামে এক মাদরাসার প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
আরও পড়ুন
স্বামী-শ্বশুড়বাড়ির নির্যাতন সইতে পারলেন না মেধাবী ছাত্রী ঝুমুর
বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা 
উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রীর
অন্যের স্ত্রীকে ঘরে নিয়ে ৭ মাসের ‘সংসার’ মসজিদের ইমামের