ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

নওগাঁয় মরহুম শমসের ও বেলাল চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৯:১৮ পিএম
ছবি: আরটিভি

নওগাঁ সদর উপজেলার শৈলগাছী ইউনিয়ন পরিষদের সাবেক দুই চেয়ারম্যান— মরহুম শমসের চেয়ারম্যান এবং মরহুম বেলাল চেয়ারম্যানের স্মরণে এক বর্ণাঢ্য ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

​সোমবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার রামরায়পুর দিঘীরপাড় উচ্চবিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

আরও পড়ুন

এই প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে অংশ নিচ্ছে মোট ৮টি ফুটবল দল।

​উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে সৈয়দপুর মিহির স্পোর্টিং ক্লাব এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা দল। মাঠের লড়াইয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে সৈয়দপুর মিহির স্পোর্টিং ক্লাবকে ৪-১ গোলের ব্যবধানে পরাজিত করে জয় তুলে নেয় চাঁপাইনবাবগঞ্জ জেলা দল।

​শৈলগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আযম রানা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ​এনামুল হক, সাবেক ফুটবলার আমিনুল হক বেলাল, নওগাঁ জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক সারোয়ার কামাল চঞ্চল, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আজম টুটুল, জেলা স্বেচ্ছাসেবক দলে আহ্বায়ক ওমর ফারুক এবং বিশিষ্ট ব্যবসায়ীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

​আয়োজকরা জানান, একটি সুস্থ ও মাদকমুক্ত জাতি গঠন এবং তৃণমূল পর্যায় থেকে উদীয়মান ফুটবলার তৈরির লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জয়পুরহাটে ২৩ বছর পর দিলীপ কুমার মাঝি হত্যা মামলার রায় ঘোষণা
​জয়পুরহাটের পাঁচবিবিতে চাঞ্চল্যকর দিলীপ কুমার মাঝি হত্যা মামলার দীর্ঘ ২৩ বছর পর মোজাম নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
জয়পুরহাটে ২৩ বছর পর দিলীপ কুমার মাঝি হত্যা মামলার রায় ঘোষণা
বিবেকের তাড়নায় রেলওয়ে টিকিটের দেনা শোধ করলেন প্রবাসী
অতীতে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করেছেন— এমন উপলব্ধি থেকে বাংলাদেশ রেলওয়ের রাজস্ব খাতে পাঁচ হাজার টাকা জমা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ হাবিবুর রহমান নামে এক ব্যক্তি। 
বিবেকের তাড়নায় রেলওয়ে টিকিটের দেনা শোধ করলেন প্রবাসী
জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাতে ছোট ভাইয়ের মৃত্যু
মাগুরার শালিখা উপজেলায় জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই মাসুদ গাজী (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাতে ছোট ভাইয়ের মৃত্যু
চিকিৎসকদের সর্বোচ্চ সতর্কতা ও যত্নশীল হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী টুকুর
চিকিৎসকদের অবহেলার কারণে কোনো রোগী যেন ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা ও যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
চিকিৎসকদের সর্বোচ্চ সতর্কতা ও যত্নশীল হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী টুকুর
শাপলা হাতে প্রধান শিক্ষিকার প্রেম নিবেদনের পোস্ট ভাইরাল
পদ্মবিল থেকে এক আঁটি পদ্ম তুলে আনা, নীল আকাশের নিচে দাঁড়িয়ে কারও অপেক্ষায় থাকা—এমন কাব্যিক আবহে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার এক শিক্ষিকা। পদ্ম হাতে ছবি দিয়ে কবিতার ভাষায় ভালো লাগা ও আবেগ প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন মাজিশাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তন্নী রহমান।
শাপলা হাতে প্রধান শিক্ষিকার প্রেম নিবেদনের পোস্ট ভাইরাল
আরও পড়ুন
টিকটক থেকে শ্যালিকার ‘কাছে আসা’, বিয়ের পর কর্মস্থলে অবাঞ্ছিত মাসুদ
মহাদেবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতির মৃত্যুতে এমপির শোক
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. হাছানাত আলী এনসিসিসির সদস্য মনোনীত
নওগাঁয় শেখ হাসিনাকে নিয়ে মাইকিং, গ্রেপ্তার ২