চোরাই অটোরিকশা চক্রের তিন সদস্য গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২:৪৮ পিএম


চোরাই অটোরিকশা চক্রের তিন সদস্য গ্রেপ্তার
গ্রেপ্তার তিনজন। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের শ্রীনগরে চোরাই অটোরিকশা চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া দুটি অটোরিকশা ও ছয়টি ব্যাটারি উদ্ধার করা হয়েছে। 

রোববার (২৬ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, শ্রীনগর উপজেলার পূর্ব হাঁসাড়া এলাকায় আব্দুল আজিজ (৬০) নামে এক ব্যক্তির বসতবাড়ির গ্যারেজ থেকে গত শুক্রবার দিবাগত রাত দুইটা থেকে ভোর পাঁচটার মধ্যে তালা ভেঙে দুটি অটোরিকশা ও কয়েকটি ব্যাটারি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরদিন ভোরে ফজরের নামাজের জন্য ঘুম থেকে উঠে তিনি গ্যারেজে গিয়ে তালা ভাঙা অবস্থায় দেখতে পান এবং বিষয়টি পুলিশকে জানান।

এ ঘটনায় শ্রীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পর মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের নির্দেশনায় শ্রীনগর থানা পুলিশ অভিযান শুরু করে।

আরও পড়ুন

এরই ধারাবাহিকতায় রোববার তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে শ্রীনগর থানা পুলিশ ও তদন্ত দল নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গাজীপুরা মোড় এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা চোরচক্রের সদস্য মোক্তার (৪২), মো. সাইফুল (৪৬) ও মাহফুজকে (২০) গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মোক্তারের গ্যারেজ থেকে চুরি হওয়া দুটি অটোরিকশা ও ছয়টি ব্যাটারি উদ্ধার করা হয়।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত বলেন, চোরাই অটোরিকশা চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। একইসঙ্গে ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission